2 Answers

শতভাগ নিরাপদ কেনো না।এখানে খুবেই দক্ষতার সাথে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। এখানে সবাই একে অপরে খুব সুন্দর ভাবে ও শ্রদ্ধার সহিত একে অপরে কথা বার্তা বা যেকোন বিষয়ে শেয়ার করে পরামর্শ দেওয়া নেওয়া হয় যা ভদ্রতা সাথে। এখানে কেউ কাউকে খারাপ ভাষা বা খারাপ কথা বলার কোন সুবিধা বা সুযোগ নেই। যদিও কেউ এরকম আচরন করে তাহলে প্রশাসন প্যানেল থেকে তার একাউন্ট টি বাধাগ্রস্ত করা হয়।
কাজেই আপনি আপনার যেকোন ব্যক্তিগত সমস্যা আমাদের মাঝে শেয়ার করুন আমরা চেস্টা করবো সঠিক পরামর্শ দিতে।যদি সংকোচ বোধ করেন তাহলে আপনার প্রশ্নটি anonymously এ টিক দিয়ে করুন(নাম লুকিয়ে) তাহলে আপনার পরিচয় কেউ জানতে পারবে না। আশা করি বুঝতে পারছেন।

2814 views
ইন্টারনেটে প্রকাশিত কিছু শতভাগ নিরাপদ নয়। কতৃপক্ষ যে প্রযুক্তি দিয়া সিকিউর করে, অপরজন সেই প্রযুক্তি দিয়াই ভাংতে চেষ্টা করে। মনে রাখবেন, আপনি প্রকাশ করছেন মানেই নিরাপত্তা অন্যের হাতে ছেড়ে দিচ্ছেন। এর দায় কেউ নিবেনা। তবে আপনাকে একটি নীতিমালা দেওয়া হয় যে, আমাদের সামর্থের সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রাইভেসি রাখতে। চেষ্টার ত্রুটি হবেনা, আমরা নিজেরা ব্যবহার করব না বা কোন প্রকার স্বার্থে আপনার নিরাপত্তাকে দুর্বল করা হবেনা। এখন বিস্ময়ে আপনি যা প্রকাশ করবেন তা সবই পাবলিক। সবাই তা দেখবে। তাই বলা যায় কোন নিরাপত্তা নাই। অপরদিকে আপনি নাম প্রকাশ করতে না চাইলে সে ব্যবস্থাও রয়েছে। এতে আপনার বক্তব্য সবাই দেখলেও আপনার নাম বা কে বলল তা কেউ বুঝতে পারবেনা। এই নাম লুকানোর নিরাপত্তা আপনাকে দেওয়া হয়। যদিও তা হ্যাকিং বা কোন প্রোগ্রামিং ত্রুটির জন্য প্রকাশ হতেই পারে। এগুলোর গ্যারান্টি নাই। খোদ ফেসবুকের মত প্রতিষ্ঠান হ্যাকিংয়ের শীকার হয়েছে কয়েকবার। বিস্ময় শুধু আপনাকে এই কথা দেয় যে, আপনার তথ্য কতৃপক্ষ কখনোই থার্ড পার্টির কাছে দিবেনা। আরও জানতে এডমিনের সাথে যোগাযোগ করুন।
2814 views

Related Questions