গর্ভধারণের পূর্বে ওজন কেমন হওয়া দরকার?
আমার বোনের বয়স অনুযায়ী ওজন অনেক কম বয়স ১৯,, লম্বা ৫ফুট১' ওজন ৩৪, তার বেশিরভাগ সময়ই পেট ভরা থাকে, খাবার খেতে ভালো লাগেনা, জোড় করে খাবার খাওয়ার চেষ্টা করলে বমিভাব হয়,,সে একজন বিবাহিত মেয়ে আর সে বেবি নিতে ইচ্ছুক কিন্তু তার ওজন নিয়ে সে খুবই চিন্তিত,,এ অবস্থায় তার কি করা উচিৎ?
1 Answers
গর্ভাবস্থায় একজন নারীর ওজন প্রতি সপ্তাহে আধা কেজি (৫০০ গ্রাম) করে বাড়া উচিত। তবে প্রথম তিন মাস বমিভাব বেশি থাকার কারণে অনেকেই খুব একটা খাওয়াদাওয়া করতে পারেন না। তাই এই সময়টুকুতে মা যতটা পারেন, ততটা খেলেই চলবে। তিন মাস পেরোনোর পর এমনভাবে খেতে হবে, যাতে ওজন বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়। তবে লক্ষ্যমাত্রা পার হয়ে খুব বেশি ওজন বাড়ানোও যাবে না। কতটা ওজন বাড়ছে, সেটা খেয়াল রাখতে হবে। প্রয়োজনের তুলনায় ওজন বৃদ্ধি কম হলে পরবর্তী সপ্তাহে সেটুকু পূরণ করে নেওয়ার চেষ্টা করতে হবে, আর অতিরিক্ত ওজন বৃদ্ধি হয়ে থাকলে ওজনের ভারসাম্যের চেষ্টা করতে হবে পরবর্তী সপ্তাহে। তবে পরপর দুই সপ্তাহে যদি ওজনের অস্বাভাবিকতা থাকে, তাহলে চিকিত্সকের পরামর্শ নিতে হবে (কম ওজনের ক্ষেত্রে শিশুর বৃদ্ধি বাধাপ্রাপ্ত হচ্ছে কি না আর বেশি ওজনের ক্ষেত্রে প্রি-একলাম্পসিয়ার দিকে যাচ্ছে কি না, তা দেখতে হবে)। এ ছাড়া নিয়ম অনুযায়ী গর্ভকালীন চেকআপের জন্য কাছের স্বাস্থ্যসেবাকেন্দ্রে যেতে হবে। ওজন নিয়ে কেন ভাববেন মায়ের স্বাস্থ্যকর ওজন—মা আর শিশু দুজনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের ওজন প্রয়োজনের তুলনায় কম হলে গর্ভের শিশুর বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, শিশুর ওজন কম হয়। এ ছাড়া গর্ভকাল পূর্ণ হওয়ার আগেই সন্তানের জন্ম হয়ে যাবার ঝুঁকি থাকে মায়ের ওজন কম থাকলে। কম ওজন নিয়ে কিংবা পূর্ণ গর্ভকাল পেরোনোর আগে জন্মানো শিশুর রোগ প্রতিরোধক্ষমতা স্বাভাবিক শিশুদের চেয়ে কম হয়। নানান জটিলতায় ভোগে এই শিশুরা। অন্যদিকে মায়ের ওজন প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে গেলে গর্ভকালীন ও প্রসবকালীন জটিলতা বাড়ে। মায়ের উচ্চ রক্তচাপ, প্রি-একলাম্পসিয়া, একলাম্পসিয়া ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। গর্ভস্থ শিশু অত্যধিক বড় হয়ে যেতে পারে, প্রসবের সময় শিশু বাধাপ্রাপ্ত হতে পারে (অবস্ট্রাক্টেড লেবার), প্রসব হতে খুব বেশি সময় লাগতে পারে (প্রলম্বিত প্রসব)। প্রসবের সময় শিশুর মাথা বের হয়ে ঘাড় আটকে যেতে পারে, এমনকি প্রসবকালীন শিশুর মৃত্যুও হতে পারে। ওজন বাড়তি থাকলে প্রসব–পরবর্তী সময়ে মায়ের অত্যধিক রক্তক্ষরণ হতে পারে, যা মাকেও মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy