ভিশন বিরক্ত লাগছে!?

এই সময় টাতে ভিশন বিরক্ত লাগছে আমার। কোন কিছুতেই শান্তি পাচ্ছি না। রোজা রেখেও শান্তি পাচ্ছি না। এক কথায় কোন কিছুতেই শান্তি পাচ্ছি না। প্রচুর বিরক্ত লাগছে। রাতে ঘুম হচ্ছে না। মেজাজ খিটখিটে হয়ে গেছে। আমি শহরে থাকি।এখানে কেউ কারোর বাড়িতে যায় না সবাই নিজেদের মত। এলাকাতে আমার জুড়ি কোন মেয়েও নাই।আমি একাই। যেহেতু কারো বাড়িতে যাওয়া হয় না তাই কোন প্রতিবেশির সাথে সেই রকম সম্পর্ক ও নাই যে তাদের সাথে সময় কাটাবো। আমি আর মা বাড়িতে আছি। টিভি দেখতেও ভালো লাগে না। সব মিলিয়ে খুব ই বাজে পরিস্থিতি পার করছি। তাতে রয়ছে গরমের প্রকোপ। এই সময় এ নিজেকে মেন্টালি সাপোর্ট দেওয়া খুবই প্রয়োজন। কিন্ত আমি বুঝতেছিনা কিভাবে এই পরিস্থিতি তে নিজেকে সস্তি তে রাখবো.???
2887 views

3 Answers

বেশি বেশি তওবা ইস্তেগফার করুন । আল্লাহ কে মনের কথা বলে দোয়া করুন।
2887 views Answered
আল্লাহ শান্তির মালিক । আপনি শান্তি পাচ্ছেন না আল্লাহ কে মনের কথা বলে দোয়া করুন। ভাল করে অজু করে সালাত আদায় করুন। আপনি মুত্তাকি হওয়ার চেষ্টা করুন। আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন ,(সুরা তাওবা আয়াত,৪ )।
2887 views Answered
  • নফল নামায বেশি করে পড়ুন
  • ব্যায়াম করুন
  •  ওজু করুন (হাদিসে/কুরআনে তা-ই বলা আছে)
  •  গোসল করলেও মন্দ হয় না
  •  মৃত্যুর কথা চিন্তা করুন, ভাবুন আজকে বা কালকেই মৃত্যু হবে। দেখবেন রাগ-ক্রোধ কিছুই থাকবে না।

আমি এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলেছি।

2887 views Answered

Next steps