এই গুলা না পড়লে কি স্বামীর হায়াত কমে যায়.?
বিয়ের পর মেয়েদের হাতে চুড়ি/বালা, কানে দুল,নাকে ফুল/কানসাবি না পরলে কি স্বামীর হায়াত কমে যায়.??
তাহলে কি কোন মেয়ে নাক,কান ফুটা করতে পারবে না.??
2843 views
2 Answers
ফিক্বাহ শাস্ত্রের নির্ভরযোগ্য কিতাবাদি অধ্যয়নে একথাই প্রমাণিত হয় যে, মেয়েরা কান ও নাক ছিদ্র করে গহনা পরতে পারবে। কেননা কানে গহনা পরার রীতি নবী করীম (সা.) জীবিত থাকা অবস্থায়ও ছিল, তথাপি তিনি এটি নিষেধ করেননি। প্রশ্নে উল্লিখিত ধারণাটি ভ্রান্ত, কুসংস্কার ও আল্লাহ তায়ালার কালামে পাকের বিপরীত। কারণ আল্লাহ তায়ালা সমস্ত মানুষের হায়াত নির্দিষ্ট করে রেখেছেন। সে সময়ের পূর্বে বা পরে কারো মৃত্যু হবে না। তাই ঐ সমস্ত ভ্রান্ত ধারণা পরিত্যাগ করা অপরিহার্য। [আদ-দুররুল মুখতার মাআ শামী- ৯/৬০২, ফাতওয়া হিন্দিয়া- ৫/৩৫৭,আল-বাহরুর রায়েক- ৯/৩৭৫, আহসানুল ফাতওয়া- ৮/১৯২, ফাতওয়া মাহমুদিয়া- ২৮/৩৫]
2843 views
Answered
স্ত্রীর অলংকার পরা না পরার সাথে স্বামীর হায়াতের কোনো সম্পর্ক নেই। এগুলো কুসংস্কার। ইসলাম ধর্মে নারীর জন্য এসকল অলংকার হালাল করা হয়েছে তাই পরতে পারেন। আর যদি স্বামী পরার জন্য হুকুম দেয় তবে পরতেই হবে।
2843 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy