চিকেন রোল এর রেসিপি দিলে ভালো হতো?
চিকেন রোল বেশ আগে খেয়েছি একটি রেস্তোরাঁয়। কিন্তু আজ ইফতারিতে এই চিকেন রোল তৈরী করতে ভালো হতো। প্রতিদিন একই ছোলা , মুড়ি আর ভালো লাগে না। তবে ভাবছি , এই চিকেন রোল এর রেসিপি তো জানি না। কিভাবে তৈরী করবো। কেউ যদি জানতেন এই চিকেন রোল এর রেসিপি দিলে খুব উপকার পাইতাম।
1 Answers
উপকরণ মুরগির কিমা- ১ কাপ পেঁয়াজ কুচি- ১ থেকে ২ কাপ পেঁয়াজ বাটা- ১ কাপ রসুন বাটা- ১ টেবিল চামচ আদা বাটা- ১ টেবিল চামচ এলাচ- ২টি দারুচিনি- ৪ টুকরা চিনি- ১ চিমটি লবণ- স্বাদ মতো টেস্টিং সল্ট- স্বাদ অনুযায়ী তেল- ৩ টেবিল চামচ রুটি তৈরি উপকরণ ময়দা- ২ কাপ ডিম- ১টি লবণ- স্বাদ অনুযায়ী বিস্কুটের গুঁড়া- ১ কাপ তেল- রুটি ভাজার জন্য প্রস্তুত প্রণালি কড়াইয়ে তেল গরম করে দারুচিনি, এলাচ ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ কুচি কিছুটা নরম হলে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে লবণ, চিনি ও মাংসের কিমা দিয়ে নেড়ে সামান্য পানি দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করুন। পানি শুকিয়ে গেলে টেস্টিং সল্ট দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার ময়দা, লবণ, ডিম ও পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিন। ব্যাটার বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও যেন না হয়। প্যানে অল্প তেল ব্রাশ করে পরিমাণ মতো গোলা দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা রুটির মতো রুটি বানান। রুটির গোলা টেনে গেলে উল্টে দিন এবং অপর পিঠ সামান্য সেঁকে নামিয়ে নিন। এই পরিমাণ ব্যাটার থেকে চারটি রুটি বানাবেন এবং বাকি ব্যাটার রেখে দেবেন। এবার রুটির মাঝখানে রান্না করা কিমা লাইন করে দিয়ে রেখে দেওয়া ব্যাটার থেকে চামচ দিয়ে কিছু ব্যাটার নিয়ে রুটির চারদিকে লাগিয়ে রুটিটা রোলের মতো মুড়িয়ে নিন এভাবে সবগুলো রুটি রোল করা হয়ে গেলে বাকি ব্যাটারে পানি দিয়ে পাতলা করে ওই পাতলা ব্যাটারে রোলগুলো ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন। বাংলা ট্রিউবিয়ান সাইট থেকে কপি করা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy