1 Answers

চোখের লেন্সে প্রোটিন জমা হলে তা ঘোলা হয়ে যায়, এবং এর ফলে ছানি দেখা দেয়। ঘোলা হয়ে যাওয়ার জন্য লেন্সের মধ্য দিয়ে আলো স্বাভাবিকভাবে যেতে পারে না। এই কারণে ছানিতে আক্রান্ত ব্যক্তির দৃষ্টিশক্তি কমে আসে। মূলত বয়স বেড়ে গেলে এই সমস্যা হয়ে থাকে। জন্মগত কারণেও অনেকের এই সমস্যা হতে পারে। এছাড়া ডায়াবেটিসসহ কিছু রোগের প্রভাবের কারণেও অনেকে চোখের ছানিতে আক্রান্ত হতে পারে।

বয়সজনিত লেন্সের গঠনগত পরিবর্তন হলো ছানি রোগের প্রধান কারণ। এছাড়াও চোখের আঘাত, ঘন ঘন চোখের প্রদাহ। অপুষ্টি, নিয়ন্ত্রিত স্টেরয়েড বা হরমোন থেরাপি, ধূমপান এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ইত্যাদি কারণেও ছানি রোগ হতে পারে।

2827 views Answered

Related Questions

Next steps