আলো...
আলো
মোক্তার হোসেন ছোটন
আকাশের সমস্ত রং মুছে গেলে,
আমার মনে হয়, আমি তোমাকেই হারিয়ে ফেলি।
পূর্ব, পশ্চিম কোনের কোন একটা কোনায় আলোর
ঝলকানিতে মনে হয়,
তোমারি প্রত্যার্বতন।
কিন্তু আলোক বিন্দুর মত,তোমার প্রত্যার্বতন,
খুবি অল্প সময়ের।
তোমার অববয় আঁকতে, না আঁকাতেই,
সাদা মেঘের মতই নিঃশেষ, নিঃশব্দে।
তোমার প্রত্যার্বতন খুবি অল্প সময়ের।
কিন্তু আমি চাই, তুমি মিশে থাকো,
আমার প্রতিটা আরোদ্ধ শ্বাসে।
তুমি মিশে থাকো,
আমার ভালোবাসায়,অনুভূতির মৃদ মায়ায়,
কল্পনায়,জল্পনায়,অবহেলায়,স্বপ্নে,
অথবা আনমনে....
আমি চাই তোমার অস্তিত্ব আমাকে তাড়িয়ে বেড়াক,
আমার প্রতিটা বিশাক্ত নিঃশ্বাসের মত উষ্ণ অভ্যর্থনায়।
আমি চাই না,তুমি হারিয়ে যাও,
শেষ বিকেলের আলোর মত।
আমি চাই তোমার প্রত্যার্বতন
দীর্ঘ সময়ের।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy