1 Answers
বীজ থেকে শিশু উদ্ভিদ যেভাবে জন্ম নেয় তাকে অঙ্কুরোদগম বলা হয়। এর জন্য উদ্ভিদের প্রয়োজনীয় উপকরণ মাটি, পানি ও বায়ু প্রয়োজন৷
জীবজগতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে উদ্ভিদের ক্ষেত্রে অঙ্কুরোদগম খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য অঙ্কুরোদগম প্রয়োজনীয়। বেশির ভাগ উদ্ভিদেরই বীজের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। সেসব উদ্ভিদের অঙ্কুরোদগম না ঘটলে, আস্তে আস্তে তাদের বংশ পরম্পরা বিলিন বা বিলুপ্ত হয়ে যাবে। প্রজননের মাধ্যমে প্রত্যেক জীব চায়, জীব জগতে টিকে থাকতে, নিজেদের বংশধর রেখে যেতে।
নিচে অঙ্কুরোদগম এর গুরুত্ব ব্যাখ্যা করা হলঃ
১। বীজ থেকে চারা গজিয়ে উদ্ভিদের বংশ রক্ষায় এর গুরুত্ব অপরিসীম।
২। মাতৃ উদ্ভিদের চরিত্র গুনাগুন বৈশিষ্ট্য বহুদিন পর্যন্ত টিকিয়ে রাখায় এর কোন বিকল্প নাই।
৩। সময়ের সাথে পরিবর্তিত প্রাকৃতিক পরিবেশের সাথে অভিযোজিত উদ্ভিদ বংশ ধারা পেতে অঙকুরোদগমের বিকল্প নাই।
৪। সহজে নতুন জীবনী শক্তি সম্পর্ণ চারা উদ্ভিদ পেতে অঙ্কুরোদগমের প্রয়োজন আছে। অঙ্গজ বা শাখার মাধ্যমে প্রজনন এর চারা পূর্ন জীবনী শক্তি পাইনা।
৫। সংকরায়ন করে উন্নত উদ্ভিদ সৃষ্টির জন্য বীজ উৎপাদন একটি গুরুত্বপূর্ন বিষয় কাজেই তা থেকে উন্নত কাঙ্খিত উদ্ভিদ পেতে সেই বীজের অঙ্কুরোদগম আবশ্যক।
৬। নতুন বৈশিষ্ট্য যুক্ত অভিব্যক্তি, পরিব্যক্তি ও বৈচিত্রময় উদ্ভিদ জগত পেতে জীনের পূনঃবিন্যাস ও তা থেকে নতুন বংশ ধারা পেতে অঙকুরোদমের বিকল্প নাই।
৭। অঙকুরোদগম না হলে উদ্ভিদের বংশ দ্বারা শেষ হয়ে যাবে বিধায় সমস্ত প্রাণীকূল খাদ্য, আশ্রয় ও উদ্ভিজ্য সামগ্রী থেকে বঞ্চিত হবে। ফলে প্রাণীকূল বিলুপ্ত হয়ে যাবে।
৮। খাদ্য উৎপাদনের সাথে সরাসরি যুক্ত উদ্ভিদ যেমন ধান, গম, সরিষা, তরকারী ইত্যাদি প্রথম বর্ষেই বিলুপ্ত হয়ে যাবে ফলে তাৎক্ষনিক ভাবে প্রাণিকূল খাদ্যাভাবে পতিত হবে যার পরিনাম ভয়াবহ।
তাই বলা যায় যে উদ্ভিদের অঙকুরোদগমের উপরেই নির্ভর করছে উদ্ভিদ জগত সহ প্রাণীজগত তথা মানব জাতির বেচে থাকার উপায়। কাজেই জীব জগত রক্ষায় অঙকুরোদগম অপরিহার্য্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy