আমার শততম প্রশ্নে বিস্ময় ডট কমের উত্তরদাতাদের ধন্যবাদ জানাচ্ছি?
বিস্ময় ডট কমে আমার আজ ১০০ তম প্রশ্ন পূর্ণ হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমাকে বিভিন্ন কাজে সাহায্য করেছে ও অনেক উপকার পেয়েছি। অনেক ব্যক্তিগত সমস্যাও যা কাউকে সমাধানের উদ্দেশ্যে লজ্জায় শেয়ার করতে পারতাম না বিস্ময় ডট কমে তা শেয়ার করে তাদের থেকে পরামর্শ পেয়ে আমার অনেক উপকার হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমার কিছু ভুল তথ্য বা ধারণা জানা ছিলো কিন্তু বিস্ময় ডট কমের মাধ্যমে সঠিক তথ্য জানতে পারি। আমি নিয়মিত এখন বিস্ময় ডটকম ব্যবহার করি। কিন্তু ২/৩ টা অভিযোগও আছে, কিছু কিছু প্রশ্নে ভুল তথ্য বা মন গড়া উত্তর দেওয়া হয়। আমি কিছু কিছু প্রশ্নের যথার্থ উত্তর পাই নাই আবার ৩/৪ টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে অনেক দেরিতে(২/৩ দিন পরে) দেওয়া হয়েছে আবার কিছু কিছু প্রশ্নের উত্তর তো একেবারেই দেওয়া হয় নাই। তাই বিস্ময় ডট কম যারা পরিচালিত করেন তারা উক্ত বিষয়গুলো ভালোভাবে দেখার জন্য অনুরোধ করছি। যারা নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে প্রশ্ন করে তারা সুন্দর সমাধানের জন্যই প্রশ্ন করে তাই তাদের সমস্যা ভালো করে বুঝে, যাচাই-বাছাই করে তারপর উত্তর দিবেন। কারণ উত্তরদাতার ভুল পরামর্শ বা বা ভুল তথ্য কারো ব্যক্তিগত জীবনে আরও বড় সমস্যা দেখা দিতে পারে বা জীবন বিপন্ন হতে পারে।। আর উত্তর দেওয়ার ক্ষেত্রে আরও দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
পরিশেষে বলতে পারি, বিস্ময় ডট কমের মাধ্যমে আমার তেমন একটা অপকার হয় নাই উপকারী বেশি হয়েছে। তাই বিস্ময় ডট কমের যথার্থ উত্তরদাতাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি এইভাবে বা আরও এর চেয়ে আরও ভালো সেবা দিবেন।। আপনাদের এই সাইটটি আরও উন্নত হোক দোয়া ও ভালোবাসা রইল।।
1 Answers
এতোদিন বিস্ময়ের সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ।
জেনে খুসি হলাম যে আমাদের দেওয়া উত্তর থেকে অপনি বেশ উপকৃত হয়েছেন। কিন্তু এর মাঝে কিছু অভিযোগ আমাদের কাছে তুলে ধরেছেন। চেস্টা করবো অভিযোগ টির সমাধান দিতে।
আপনার প্রথম অভিযোগ হলো → কিছু কিছু প্রশ্নে ভুল তথ্য বা মন গড়া উত্তর দেওয়া হয়।
উত্তর→ এর জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। কারন আমাদের এই সাইট হলো অনলাইনে উন্মুক্ত যা যেকোন সদস্য যেকোন প্রশ্নের উত্তর দিতে পারবে।কিন্তু এই সদস্যের মাঝে রয়েছে উচ্চ শিক্ষা ও নিম্ন শিক্ষার মানুষ এছাড়াও কিছু সদস্য ছিলো যারা আন্দাজ করে উত্তর দিতো বা ভুল ও অসম্পূর্ণ উত্তর প্রদান করতো। আর এই সব উত্তর গুলো এডমিন/মোডারেটর এর চোখে পড়লে সেগুলো লুকানো হতো কিন্তু এর মাঝে কিছু উত্তর এড়িয়ে যায় কারন আমরা সব সময় বিস্ময়ে টাইম দিতে পারি না যার কারনে হয়তো কিছু উত্তর এড়িয়ে যায় আমাদের চোখ থেকে।তবে আপনাকে বলবো আপনি যদি কোন উত্তর ভুল বা অসম্পূর্ণ বা মন গড়া উত্তর দেখতে পান তাহলে উক্ত উত্তরে নিচে ডানে থাকা রিপোর্ট অপশনে ক্লিক করে রিপোর্ট এর কারন জানিয়ে রিপোর্ট করুন আমরা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিবো।
আপনার ২য় অভিযোগ টি →আমি কিছু কিছু প্রশ্নের যথার্থ উত্তর পাই নাই।আবার ৩/৪ টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে অনেক দেরিতে(২/৩ দিন পরে) দেওয়া হয়েছে আবার কিছু কিছু প্রশ্নের উত্তর তো একেবারেই দেওয়া হয় নাই।
উত্তর→ এর জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। কারন আমাদের এই সাইটে সকল বিষয়ে অবিজ্ঞ ব্যক্তি হয়তো নেই যার কারনে হয়তো কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয় না।অথবা আপনার উক্ত প্রশ্নের উত্তর কারো জানা থাকলেও হয়তো সে প্রশ্ন টি দেখেন নি। বা আপনার প্রশ্নটি ক্লিয়ার বুঝতে পারে নি উত্তরকারি। আসলে সব প্রশ্নের উত্তর সঠিক ও নির্ভুল উত্তর দেওয়া সম্ভব হয় না কারন এমনো প্রশ্ন আছে যেগুলো উত্তর হয়তো কারো জানা নাই বা যে জানেন সে বিস্ময়ে একটিভ নন।তাছাড়া কাউকে উত্তর দেওয়ার জন্য আমরা বাদ্ধ করতে পারি না। আপনি যদি আপনার কোন প্রশ্নের উত্তর না পান তাহলে উক্ত প্রশ্নে অফার হিসাবে চকলেট বা কফি,আইস-ক্রিম, বার্গার এসব উপহারসরূপ দিতে পারেন।আশা করি দ্রুত উত্তর পাবেন ইনশাআল্লাহ।
আর হ্যা আমরা চেস্টা করবো ইনশাআল্লাহ যেনো কোন প্রশ্নে ভুল উত্তর বা মনগরা উত্তর না আসে। তবে আপনাকে বলবো আপনি যদি কোন উত্তর ভুল বা অসম্পূর্ণ বা মন গড়া উত্তর দেখতে পান তাহলে উক্ত উত্তরে নিচে ডানে থাকা রিপোর্ট অপশনে ক্লিক করে রিপোর্ট এর কারন জানিয়ে রিপোর্ট করুন আমরা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিবো।এবং যারা ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করেন সেই প্রশ্ন গুলোর উত্তর গুলো আমরা খুবেই দক্ষতার সাথে যাচাই করি এবং চেস্টা করি সেখানে সঠিক উত্তর দিতে। এবং আমরা যথেষ্ট যথেষ্ট চেস্টা করি খুবেই গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর উত্তর সবার আগে দিতে।তবে যদি আপনার কোন প্রশ্নের তাৎক্ষণিক ভাবে উত্তর লাগবে তাহলে উত্তরে অফার দিয়ে রাখবেন আশা করি সেখান থেকে ভালো উত্তরটি যাচাই করে বেচে নিবেন।এবং আমরা চেস্টা করবো উক্ত অফার কৃত প্রশ্নে যেনো ভুল বা বানোয়াট উত্তর না আশে। যদি এমন কিছু দেখেন প্লিজ রিপোর্ট করে আমাদের জানাবেন।
আশা করি বুঝতে পারছেন।
বিস্ময়ের সাথে থাকুন।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy