লিচু ফল ফেটে যায় কেন?

আমাদের লিচু গাছে আলহামদুলিল্লাহ ভালো লিচু ধরে প্রতি বছর বাট লিচু বড় হলে ফেটে যায় এর সমাধান কিভাবে করা যায় অভিজ্ঞদের কাছে হেল্প চাই
2925 views

1 Answers

লিচু একটি মৌসুমি ফল। লিচু বড় হলে অনেক সময় ফেটে যায়। এ থেকে পরিত্রাণের জন্য নিমোক্ত ব্যবস্থা নিতে হবে।

 লিচু শুকিয়ে গেলে যে ব্যবস্থা নিতে পারেন-

১. খরা মৌসুমে সপ্তাহে ২ বার নিয়মিত সেচ দেওয়া।
২. বিকাল বেলা গাছে পানি স্প্রে করা।
৩. পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করা।

লিচু ফেটে গেলে এর প্রতিকার হচ্ছে-

১. খরা মৌসুমে নিয়মিত সেচ দেওয়া।
২. গুটি বাঁধার পরপরই সলুবর বোরণ ২ গ্রাম বা লিটার হারে পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ৩ বার স্প্রে করা।
৩. বর্ষার আগে ও পরে বছরে ২ বার গাছের বয়স অনুযায়ী সুষম সার প্রয়োগ করা।
৪. প্রতি বছর গাছ প্রতি ৫০ গ্রাম হারে ডলোচুন প্রয়োগ করা।
৫. পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করা।

আশা করি উত্তর পেয়েছেন। 

2925 views Answered

Related Questions

Next steps