এখানে কেউ সাইকোলজিস্ট থাকলে আমাকে halp করুন আমি সাইকোলজিক্যাল সমস্যায় ভুগছি?
(চার থেকে পাঁচ বছর ধরে সমস্যা টা হচ্ছে, বয়স 29 ভালো একটা চাকরি করি বাসায় টাকা দেয়া লাগে না, বিয়ে করিনি তবে এই বছরের মধ্যে করবো ইনশাআল্লাহ, এখন কোন চিন্তা বা টেনশন নাই) আমার সমস্যা: আমার মনে হয় আমার সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে। যেমন কারো সাথে কথা বলতে গেলে আমার নজর তার যৌনাঙ্গ দিকে চলে যায় সে মেয়ে বা ছেলে, বুড়ো বা বুড়ি সবার ক্ষেত্রে একই রকম হয়। কিন্তু আমার মনে বা ব্রেনে কোন প্রকার খারাপ চিন্তা কিছুই চলে না। কিন্তু কি আজব ব্যাপার হাজার চেষ্টা করেও কন্ট্রোল করতে পারি না। আবার রিকশা চালকদের সাথে কথা বলতে গেলে তার পকেটের দিকে নজর চলে যায়, বাসে উঠলে মানুষের পকেটের দিকে নজর চলে যায়, কিন্তু তাদের পকেট থেকে টাকা নেয়ার কোনো ইচ্ছে আমার নেই কিন্তু তারপরও আমরা চোখের নজর উল্টো পাল্টা দিকে কেনো চলে যায়। কি লজ্জার ব্যাপার... এইটা আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। আমাকে কেউ দয়াকরে হেল্প করেন এইটা কি রোগ আর কোন ডাক্তার দেখালে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো।