বেশি খাওয়ার পর পরই বাথরুমে যেতে হচ্ছে, হযম হয় না?

আমি বেশি কিছু খেলেই তার ১০ মিনিটের মদ্ধে বাথরুমে যেতে হচ্ছে।ডাক্তার দেখিয়েছি, তাদের দেয়া ঔষধ খেলে কিছু দিন ঠিক থাকে। আবার কয়েক মাস পর একি সমস্যা দেখা দেয়। এর পুরোপুরি সমাধান কি?
2705 views

1 Answers

আসলে বদহজম, হজম শক্তি কম, কোষ্ঠকাঠিন্য, লিভার ও পাকস্থলী সংক্রান্ত সমস্যা হওয়ার মুলত কারন হলো,

  • তেলের খাবার।
  • বাহিরের খোলা/বাশি খাবার।
  • তেলেভাজা খাবার।
  • ভাজাপোড়া/শুকনো ভাজা পোড়া খাবার।
  • আঁশজাতীয় খাবার এবং শাকসবজি ও ফলমূল কম খেলে;
  • পানি কম খেলে;
  • দুশ্চিন্তা করলে;
  • চর্বিযুক্ত খাবার বেশি খেলে
  • গ্যাস্ট্রিক আলসার থাকলে।

এছাড়াও অন্যান্য কারন বসত এরকম সমস্যা হতে পারে। তাই আপনি উক্ত খাবার গুলো এড়িয়ে চলুন ও নিয়মিতভাবে আঁশজাতীয় খাবার এবং শাকসবজি ও ফলমূল খাবেন।এবং প্রতিদিন সকালে কাচা ছোলা খাওয়ার অভ্যাস করুন। এবং খালিপেটে পানি পান করবেন।প্রয়োজন অনুযায়ী বেশি কিছু খাবেন না। 

আসা করি সুস্থ্য থাকবেন ইনশাআল্লাহ।

ধন্যবাদ।

বিস্ময়ের সাথে থাকুন।

2705 views Answered

Related Questions

Next steps