জানা আবশ্যক?
ওযু করার সময় কুলি, নাক, মুখ, হাত ও পা ৩ বার করে ধোয়া সুন্নত। কিন্তু এর বেশি ধুলে কি কোনো সমস্যা?
1 Answers
ওজুর অঙ্গগুলো ধোয়া সম্পর্কে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্ণিত হাদিসগুলো তুলে ধরা হলো-
একবার ধোয়া প্রসঙ্গে: হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওজুর প্রতিটি অঙ্গ একবার করে ধুয়েছেন।’ (ইবনে মাজাহ, তিরমিজি, বুখারি)
দুইবার ধোয়া প্রসঙ্গে: হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওজুর প্রতিটি অঙ্গ দুইবার ধুয়েছেন।’ (আবু দাউদ, তিরমিজি)
তিনবার ধোয়া প্রসঙ্গে: হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওজুর প্রত্যেক অঙ্গ তিনবার করে ধুয়েছেন।’ (আবু দাউদ, তিরমিজি)
অন্য এক বর্ণনায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ওজুর প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়েছেন।
এ হাদিসগুলোর মধ্যে হজরত আলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি বেশি বিশুদ্ধ এবং অধিক উত্তম। এ কারণে ওলামায়ে কেরামগণের মতামত হলো-
- ওজুর অঙ্গগুলো একবার ধুলেও ওজু হয়ে যাবে; কিন্তু- ওজুর অঙ্গগুলো দুইবার ধোয়া ভালো। আর- ওজুর অঙ্গগুলো তিনবার ধোয়া অধিকতর উত্তম।
তবে ওজুর অঙ্গগুলো তিনবারের বেশি ধোয়াতে কোনো উপকার নেই। এবং তা বাড়াবাড়ি হয়ে যায়।
হজরত ইবনে মোবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘যে ব্যক্তি ওজুর অঙ্গগুলো তিনবারের বেশি ধোয়; আমার ধারণা মতে তার গোনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
হজরত আহমদ ও ইসহাক রাহমাতুল্লাহি আলাইহিমা বলেন, ‘যে ব্যক্তি অনিশ্চয়তায় (সন্দেহে) পরে যায়; সে তিনবারের বেশি ধুতে পারবে।’
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওজু কেমন ছিল তা হজরত আলি রাদিয়াল্লাহুর দিক-নির্দেশনায় তুলে ধরছি-
হজরত আবু হাইয়্যা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি হজরত আলি রাদিয়াল্লাহু আনহুকে ওজু করতে দেখেছি। (তা হলো)- তিনি উভয় হাতের কব্জি পর্যন্ত ধুলেন এবং ভালোভাবে পরিষ্কার করলেন;- তিনবার কুলি করলেন;- তিনবার নাকে পানি দিলেন;- তিনবার মুখমণ্ডল ধুলেন;- তিনবার করে উভয় হাত কনুই পর্যন্ত ধুলেন;- একবার মাথা মাসেহ করলেন; এবং- উভয় পা গোছা (টাখনু) পর্যন্ত ধুলেন।
এরপর তিনি দাঁড়ালেন এবং ওজুর অবশিষ্ট পানি তুলে নিয়ে তা দাঁড়ানো অবস্থায় পান করলেন। অতঃপর তিনি বললেন-‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওজু কিরূপ ছিল তা তোমাদের দেখানোর জন্যই আমি এরূপ করলাম।’ (তিরমিজি, আবু দাউদ এবং বুখারিতে সংক্ষেপিত)
সুতরাং ওজুর ক্ষেত্রে যেহেতু ৩ বার অঙ্গগুলো ধোয়া অধিকতার উত্তম; তাই প্রত্যেক অঙ্গ তিনবার ধোয়াই উচিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy