অনুপ্রাণিত করার মত!!?
1 Answers
“Self motivation is the best motivation “ অর্থাৎ আত্ম অনুপ্রেরণা সবচেয়ে ভালো অনুপ্রেরণা। তাই সবার আগে নিজেকে অনুপ্রাণিত করতে হবে। জীবনে বাবা মা সবচেয়ে বড় নিয়ামত। আমি মনে করি, বাবা মা মুখের হাসি প্রত্যেকের জীবনের চাওয়া পাওয়া হওয়া উচিত। আর এইটাই আপনার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে। একটু ভাবুনতো আপনার ছোটবেলা থেকেই তারা আপনার সমস্ত ইচ্ছা যেকোন মূল্যে পূরন করেছে বা করার চেষ্টা করেছে। তারা কি কখনও এর বিনিময় চেয়েছে? তাই আপনাকেও এখন তাদের জন্য তাদের মতো করে থাকতে হবে। সবসময় ভাবতে হবে, আপনার কোন কাজে তাদের মুখে হাসি ফুটবে? তারা আপনার মুখের হাসির জন্য সারা জীবন আপ্রাণ চেষ্টা করছে, আর আপনি কি পারবেন না? নিজেকে নিজে মোটিভেট করতে শিখুন। আমরা সবাই ভাল মন্দ বুঝি, কিন্তু দুনিয়াবি কিছু খারাপ মোহের কারনে ভাল আর মন্দ বুঝতে পারি না। এক্ষেত্রেও আপনি আপনার বাবা মার কথা একটু চিন্তা করেন (তারা কি আপনার এধরনের কাজে রাগান্বিত হবে না খুশি হবে?)। বস্তুত, সন্তান খারাপ পথে যাবে, এটা করো বাবা মা চায় না। এতে তাদের মুখের হাসি চলে যায়। তাই আমি মনে করি যে, কেউ যদি এটা চিন্তা করে যে, আমি সবসময় আমার বাবা মার মুখের হাসি দেখব। তাহলে সবাই সবকিছু সিরিয়াসলি নিবে। কারন একটু দেখুনতো, আপনার যেকোন সফলতায় তারা কতটা খুশি হয়, তারা কতটা গর্বিত বোধ করে?
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy