1 Answers
এটার অত্যন্ত সহজ একটি বাস্তবিক পদ্ধতি আছে।
আপনি এটা করলে দুই থেকে তিন দিনের মধ্যে ফল পেতে শুরু করবেন। আমাকে বিশ্বাস করে এটি করা শুরু করে দিন।
আপনি একটি ডায়েরী কিনে ফেলুন। একটি ভালো পেন।
এরপর আপনার মনে যা হচ্ছে, দ্বিধাহীন, সহজ, সরল ভাষায় স্পষ্ট করে লিখে ফেলুন। যে ভাষায় আপনি সবচেয়ে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই ভাষায় লিখে ফেলুন। কিচ্ছু বাদ দেবেন না। যে যে বিষয় নিয়ে আপনি চিন্তাবোধ করছেন, এবং তা আপনার মনে কী প্রভাব ফেলছে, আপনি যেমন বুঝছেন, তেমন ভাবে লিখুন।
এই কাজটা করবেন প্রতিদিন শুতে যাওয়ার আগে।
আপনি কেমন লিখছেন, কীভাবে লিখছেন, তা নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না, কারণ আপনি ছাড়া এটি কেউ পড়বে না।
ডায়েরীটি লেখা হয়ে গেলে এমন জায়গায় রাখুন যেখানে কেউ সেটা দেখতে পাবে না। কারণ এতে আপনার অনেক ব্যক্তিগত বিষয় থাকবে।
নিজের জীবনের সমস্যা, সেগুলির প্রতি আপনার প্রতিক্রিয়া, সমস্যা সমাধানের সম্ভাব্য উপায়, উপায় দেখতে না পেলে তার জন্য হতাশা- সব লিপিবদ্ধ করুন। আপনার জীবনের ভবিষ্যতের ছোটো-বড় পরিকল্পনা- কিছুই বাদ দিয়েন না।
এরকম করলে, আমি বলতে পারি যে আপনার রাত্রে দুশ্চিন্তার জন্য ঘুম আসা বন্ধ হবে না।
আপনি কয়েকদিন অন্তর এই জার্নাল আপনার ইচ্ছে হলে ধ্বংসও করে দিতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy