1 Answers
আমরা যখন কোন এপস ওপেন করে কাজ করি, তখন সেই কাজের হিস্টরি, কাজের উপাদান, কোন কোন ফাংশন ব্যবহার হয়েছে তার এলগরিদম ঐ এপসটি ক্যাশ, কুকি,স্টক হিসাবে জমা রাখে। পরে এপসট আবার ওপেন করার সময় এই ক্যাশ থেকে দ্রুত লোড হয় ফলে দ্রুত কাজ এক্সিকিউট করতে পারে এপসটি। এছাড়া নতুন ইন্সটল করার পর প্রথম ওপেনের সময় ঐ এপসটি কাজের উপাদান ও পরিবেশ, জমা রেখে কাজ সম্পাদন ইত্যাদি করতে অটো কিছু ফোল্ডার তৈরি হয়। এখানে কাজ করার সকল ডাটা কালেক্ট করে জমা রাখে। এজন্য প্রথম খুলতে লেট সহ বিভিন্ন পার্মিশন দিতে হয়। এই সকল ইনফো গুলো ডাটা হিসাবে জমা হয়। কিন্তু জমা হতে হতে মেমরি যাতে ফুল না হয় এজন্যই এই ডাটা ক্লিয়ার অপশন থাকে। এটি নিজে নিজে এক্সিকিউট হয় আবার ম্যানুয়ালি করা যায়। এপস এর দরকারী মেমরি অনুযায়ী ডাটা বেশি জমা হলে পুরানা ডাটা অটো ডিলিট হয়ে যায়। কিন্তু ইউজার এই ক্লিয়ার অপশন ব্যবহার করে সকল ডাটা ক্লিয়ার করা যায়। এটি ইউজার পার্মিশন থাকার কারন হচ্ছে, মাঝে মাঝে বিভিন্ন কারনে, এরর লগ জমা হয়ে এপস ওপেন হয়না বা স্লো কাজ করে। তখন পূনরায় নতুন ইন্সটল করা এপের মত ফ্রেস কন্ডিশন পেতে এই ডাটা ক্লিয়ার করতে হয়। তাই ইউজার পার্মিশন থাকে যাহাতে ইচ্ছানুযায়ী ডাটা ও মেমরি ম্যানেজ করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy