এইচএসসি এক্সাম সর্বোচ্চ কতবার দেওয়া যায়?
আমি ২০১৮তে এইচএসসি এক্সাম দিয়েছি এবং পাশ করেছি কিন্তু পয়েন্ট ভালো আসে নি।২০১৯ এ মানউন্নয়ন এক্সাম দিয়েছি পাশ করেছি এবং আগের থেকে পয়েন্ট ইম্প্রভে হয়েছে কিন্তু উচ্চতর গণিতে বি এসেছে।এখন আমার ডিফেন্স এ যাওয়ার ইচ্চা।তাই ২০২১ এ এক্সাম দিতে চাই।আমি কি ২০২১ এ এক্সাম দিতে পারবো
1 Answers
এইচএসসি রেজিস্ট্রেশনের মেয়াদ ৬ শিক্ষাবর্ষ অর্থাৎ ৬ বছর। একজন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মেয়াদ থাকাকালীন সর্বোচ্চ ৪ বার এইচএসসি পরীক্ষা দিতে পারবে। তবে এই নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়। যারা একটানা তিনবার এইচএসসি ফেল করবে কেবল তারা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ৪ বার এইচএসসি পরীক্ষা দিতে পারবে।
না, ২০২১ সালে এইচএসসি মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন না। কারণ, যে বছর এইচএসসি পাস করবেন, ঠিক তার পরের বছর মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন। যেহেতু ২০১৮ সালে এইচএসসি পাস করেছেন সেহেতু ২০২১ সালে এইচএসসি মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন না। তাছাড়া মান উন্নয়ন পরীক্ষা একবার-ই দেওয়া যায় এবং একবার মান উন্নয়ন পরীক্ষা দিয়ে ফেলেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy