জানতে চাই?
আমি একজন থেকে জমি ক্রয় করেছিলাম । এবং এরা ছিল দুই ভাই ও তিন বোন । কিন্তু আমি যে জমিটা ক্রয় করেছি সেটা এক ভাই আমাদের কাছে বিক্রি করে দিছে । আর জমিটা ওই দুই ভাইয়ের বাবার নামে । এখন ওদের বাবা আর জীবিত নেই । এখন যেই ভাই আমাদের কাছে জমিটা বিক্রি করেছে সেই ভাই এবং বোনেরা ছাড়া অপর ভাই দলিল করে দিতে চাচ্ছে না । এখন কি করব ? এক ভাই বোনেরা দিয়ে কি দলিল হবে ? আর জমি জমা ওদের বাবা মারা যাওয়ার পর ভাগ হয়ছে কিন্তু আলাদা করে কারো নামে দলিল হয়নি । এমতাবস্থায় কি করণীয় ?
1 Answers
ভাই আপনি বুঝাতে চাচ্ছেন পিতার জমি ২ ছেলের ৩ মেয়ের মধ্যে এক ছেলে আপনার কাছে জমি বিক্রি করেছে কিন্তু হঠাৎ দলিল করার আগেই তাদের পিতা মারা যান। এখন তাদের পিতা মারা যাওয়ায় পিতার জমি গুলো সমান ভাগে ভাগ করে নেয় ২ ছেলে ও ৩ মেয়ে কিন্তু এদের আলাদা আলাদা করে নামে দলিল হয় নি। এখন আপনার ক্রয় করা জমির অংশটি বিক্রেতা ছেলে ও বাকি ৩ মেয়ে আপনাকে দলিল করে দিতে চাচ্ছে কিন্তু ১ ছেলে তা রাজি হচ্ছে না। এটাই মুলত কাহিনি তাইতো।
ভাই যেহেতু ২ ছেলে ও ৩ মেয়ের পিতার জমি তাদের সবার দখলে আছে কিন্তু তাদের আলাদা আলাদা নামে দলিল না থাকায় এখন আপনি ওনারদের পিতার সম্পত্তি দলিল করে নিতে চাইলে ছেলে ও মেয়েদের উভয়েরি সম্মতি থাকতে হবে অন্যথায় ১ ভাই দিতে না চাইলে আপনি পারবেন না। কারন জমি গুলো বর্তমানে পিতার সম্পত্তি হিসাবে সন্তানদের দখলে আছে।
তাই বলবো এসব ঝামেলা মিটাতে আপনাদের গ্রামের মূরুব্বিগন ও ইউনিয়ন মেম্বর সাহেব কে ডেকে একটি আলোচনা মিটিং বসান ও সমাধান করে নিন।
দয়া করে জমিজমা নিয়ে কোন মারামারি করবেন না খুব শ্রদ্ধা সহিত ও আদবের সাথে তাদের বুঝাতে থাকুন এবং যেহেতু বিক্রেতা ছেলে বাকি ৩ মেয়ে আপনাকে জমি দিতে রাজি সেক্ষেত্রে বিচারে আপনিই রায় পাবেন। তাছাড়া উক্ত আলোচনা প্রেক্ষিতে উক্ত ছেলে রাজি না হলে একজন উকিলের সাহায্য নিন এতে আপনার পক্ষে রায় আসবে কারন বিক্রেতা ছেলে ও বাকি ৩ মেয়ে আপনাকে জমি দিতে রাজি।
আশা করি বুঝতে পারছেন।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy