ইমারজেন্সি পিল সম্পকে জানতে চাই?
ইমারজেন্সি পিল খাওয়ানোর তার আগে যদি বমি বন্ধ এর ওষুধ খাওয়ানো তার পরবতীতে যদি ইমারজেন্সি কনসেপ্ট পিল খাওয়ানো হয়,যাতে পিল খাওয়ার পর বমি না হয়, তাহলে কি ইমারজেন্সি পিল কাজ করবে নাকি?? নাকি গর্ভবতী হয়ে যাবে??? ইমারজেন্সি কনসেপ্ট পিল কাজ করবে না??
1 Answers
ইমার্জেন্সি পিলের আরেক নাম মর্নিং আফটার পিল। তার মানে, এটি পরদিন সকালবেলা খেতে হবে, তা নয়। অরক্ষিত মিলনের পর পর যত দ্রুত খাওয়া যায়, তত ভালো কাজ করে এটি। সাধারণত ৭২ ঘণ্টা থেকে ১২০ ঘণ্টার মধ্যে যেকোনো সময় খাওয়ার নিয়ম। এই পিল গর্ভপাত করায় না, কেবল ডিম্ব স্ফুটনের বা ওভুলেশনের সময়কে পিছিয়ে দেয়। ফলে শুক্রাণু গর্ভসঞ্চার করার সুযোগ না পেয়ে জরায়ুতে তত দিনে নষ্ট হয়ে যায়। এভাবেই এটি গর্ভধারণের ঝুঁকি কমায়। তবে কখনো কখনো শুক্রাণু যদি দীর্ঘ মেয়াদে সক্ষম থাকে, তবে ইমার্জেন্সি পিল খাওয়ার পরও গর্ভসঞ্চার হতে পারে। প্রতি ১০০ 8জনে ২ জন নারী ৭২ ঘণ্টার মধ্যে ইমার্জেন্সি পিল সেবন করার পরও অন্তঃসত্ত্বা হতে পারেন। এটি কোনো দীর্ঘমেয়াদি বা স্বাভাবিক জন্মনিরোধক পদ্ধতি নয়। তাই বারবার পূর্ণ মাত্রায় সেবন করলে কার্যকারিতা কমে যায়। ফলে গর্ভধারণের ঝুঁকি বাড়ে। তা ছাড়া মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে। বমি, মাথাঘোরা ইত্যাদি সমস্যাও হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy