আমার প্রস্রাবে ইনফেকশন?
জরুরী পরামর্শ চাচ্ছি,
আমার বয়স ২৭.
গত ১০দিন আগে আমার প্রস্রাবে ইনফেকশন হয়েছিল
আমার তখন সারাদিন জ্বর ছিল
এবং প্রস্রাবে জালাপোড়া হতো।
আমি তখন নাইট্রোফিউরানটোইন ঔষধ খেয়েছিলাম সাতদিন
আমার প্রস্রাবে ইনফেকশন ভালো হয়ে গিয়েছিল।
এখানে একটা কথা নাবললেই নয়
তাহলো আমি যখন ঔষধ খাওয়া শুরুকরি
তার দুইদিনের মাথায় আমার জ্বর ভাল হয়ে গিয়েছিল
এবং তিনদিনে প্রস্রাবের সমস্যাও সমাধান হয়েগিয়েছিল।
কিন্তু ছয়তম দিন আবার জ্বর শুরু হয়েছিল
কিন্তু জ্বরটা ইকটু ব্যাতিক্রম
তাহলো জ্বরটা প্রতিদিন
সকাল ১১টায় শুরু হয়ে সন্ধায় শেষ হয়েযায়
এবং পুরোপুরি সন্ধার পরে সুস্থ অনুভব করি।
জ্বর যখন আসে তখন চোখে এক ধরনের অসস্থি অনুভব করি এবং শরীর ক্লান্ত লাগে আর ঘাড় ঘুরাতে ইকটু সমস্যাবোধ করি
তবে সন্ধার পরে পুরো সুস্থ অনুভব হয়।
তবে সর্দি, কাশি বা ঠান্ডা নেই
এটা কোন ধরনের জ্বরের লক্ষন??
এবং এই জ্বরের জন্য আমি কি ঔষধ খেতেপারি?
তবে এখন আমার প্রস্রাবে মোটেই সমস্য নেই
চুধুমাত্র প্রতিদিন ১১টা থেকে সন্ধা পর্যন্ত জ্বর থাকে।
আমি আপাতত প্যারাসিটামল দৈনিক দুপুরে একবার খাচ্ছি
আর কোন ঔষধ খাচ্ছিনা।
একজনে আমাকে ciprocin-500 খাওয়ার পরামর্শ দিয়েছে
এটা খাওয়া কি ঠিক হবে??
আমি আর্থিক কারনে এমুহূর্তে কোন ডাক্তারের শরণাপন্ন হতে চাচ্ছিনা
তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।
বিঃদ্রঃ আমার গত বছর এই সিজনে টাইফয়েড জ্বর হয়েছিল।
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সরি দেরিতে উত্তর দেওয়ার জন্য। আসলে জ্বরের তাপমাত্রা উঠানামা করবে যা স্বাভাবিক তার জন্য নিয়মিতভাবে প্যারাসিটামল খেলেই সেরে যাবে।
কিন্তু ciprocin-500 এই ঔষধ টা খাবেন না।এটা এন্টিবায়োটিক নিজে থেকে এরকম সিরিয়াস ডোজ নেওয়া উচিৎ হবে না। আর ciprocin-500 এটা জ্বরের ঔষধ নয় যা জ্বর হলেই খাওয়া লাগবে।
আপনি প্যারাসিটামল দিনে ৩ বেলা খান। প্রয়োজনে চিকিৎসক কে কল করুন।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy