দেরি করে সন্তান নিলে কি কোন সমস্যা হবে?
আমি এবং আমার স্ত্রী এখন আমরা কোনো সন্তান নিতে চাচ্ছি না।
কিন্তু আমরা যৌনমিলন করছি।
ফেমিকন ট্যাবলেট আমার স্ত্রী কে খাওয়ানো হচ্ছে।
এখন আমার প্রশ্ন হলো আমার স্ত্রী যে এই ফেমিকন ট্যাবলেট খাচ্ছে পরে যখন আমরা সন্তান নিতে যাব তখন কি কোনো সমস্যা হতে পারে?
দীর্ঘ সময় পরে সন্তান নিলে কোনো সমস্যা হতে পারে?
বিস্তারিত বলবেন একটু...
1 Answers
না তেমন কোন সমস্যা হবে না।। আসলে এই স্বল্পমেয়াদী ফেমিকন /সুখি/ণরেট২৮ / ফেমিপিল / মারভেলন /আপন/ ইত্যাদি স্বল্পমেয়াদী পিল গুলো নিয়মিতভাবে খেতে পারেন। খাওয়ার নিয়ম একই যা স্বল্পমেয়াদী জন্মবিরতীকরন ফেমিকন/ইত্যাদি পিল গুলো সাধারণত পিরিয়ডের প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে যে কোনও দিন পিল খাওয়া শুরু করা যেতে পারে। প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর নির্দিষ্ট পিলটি(তির চিহ্ন হতে) খেতে হবে। পর পর ২১ দিন খেতে হবে। তারপর এক সপ্তাহ বন্ধ রেখে আবার নতুন প্যাকেট শুরু করতে হবে একই নিয়মে। তাছাড়া এসব পিল খাওয়ার নিয়ম পিলের বক্সের ভিতরে থাকা ছোট চিরকুট এ দেখে নিবেন।
কোন একদিন ভুলে গেলে পরদিন দুটো পিল খেতে হবে। পরবর্তীতে বাচ্চা নিতে ইচ্ছুক হলে সে ক্ষেত্রে ৩-৪ মাস আগে থেকে পিল খাওয়া বন্ধ করে দিতে হবে।এবং সঠিক সময়ে মিলন করলে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকবে।
আশা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy