1 Answers
স্বরাজ দলের উদ্দেশ্য
এই দলের উদ্দেশ্য ছিল -
- নির্বাচনে অংশগ্রহণ করে আইনসভায় প্রবেশ করা।
- আইনসভায় প্রবেশ করে নিয়মিত, সুসংবদ্ধ ও নিরন্তর বাধা সৃষ্টি করে সরকারকে অকেজো করে দেওয়া।
- নানাবিধ বিল ও প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতীয়তাবাদের অগ্রগতিতে সহায়তা করা।
- সরকারি বাজেট প্রত্যাখ্যান করা।
- সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতি গ্রহণ করে বিদেশী শাসন বন্ধ করা।
১৯২৩ সালের নির্বাচনে স্বরাজ দল বোম্বাই, মধ্যপ্রদেশ, আসাম ও যুক্তপ্রদেশে ব্যাপক সাফল্যতা অর্জন করে এবং বাংলায় এই দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়। বাংলায় ৮৫ টি আসনের মধ্যে ৪৭টি আসন পায়, যার মধ্যে ২১ টি ছিল মুসলিম আসন। কেন্দ্রীয় আইনসভায় ১০১ টি আসনের মধ্যে স্বরাজ দল ৪৫ টি আসনে জয়লাভ করে।
প্রাদেশিক ও কেন্দ্রীয় আইনসভায় স্বরাজ দলের বিরোধীতা নীতি গ্রহণের ফলে সরকার পর পর তিনবছর(১৯২৪-১৯২৫, ১৯২৫-১৯২৬ এবং ১৯২৬-১৯২৭) কেন্দ্রীয় আইনসভায় অর্থবিল ও বাজেট পাশ করাতে ব্যর্থ হয়।
প্রথমদিকে বেশ কিছু সাফল্য অর্জন করলেও শেষে স্বরাজ দল ব্যর্থ হয়ে যায়। তবে রাজনৈতিক ক্ষেত্রে ব্যর্থ হলেও জাতীয় জীবনে এক সংকটময় অবস্থায় দেশবাশীকে জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সংযুক্ত রাখতে সফল হয়েছিল স্বরাজ দল(১৯২৩-১৯২৬)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy