1 Answers
দাত পরিস্কারের জন্য সোডা ব্যাবহার করা যা। তবে সেটা খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা হতে হবে।
দাঁতের ক্ষতি না করে দাঁতের সৌন্দর্য বাড়ানোর সহজাত কিছু কৌশল আজ জেনে নেওয়া যাক।

লেবু
লেবুর শক্তিতে দূর হয় দাঁতের কালো দাগ। লেবুতে থাকা উপাদানগুলো দাঁত পরিষ্কার রাখতে পারে। সাদা দাঁত পেতে এক টুকরো লেবু নিয়ে তিন থেকে পাঁচ মিনিট দাঁত ঘষলে দাঁতের উজ্জ্বলতা বাড়বে।

কলা
কলায় শুধু ক্যালরি থাকে না, আছে আরও কিছু গুণ। কলা খাওয়ার পরে খোসাটা না ফেলে দাঁত সাদা কারার কাজে ব্যবহার করা যেতে পারে।। কলার খোসার ভেতর দিকের অংশ দাঁতে ঘষলে দাঁত সাদা হবে।

স্ট্রবেরি
স্ট্রবেরিতে ম্যালিক অ্যাসিড নামে একধরনের এনজাইম আছে, যা দাঁতের হলদেটে ভাব দূর করতে পারে। নিয়মিত স্ট্রবেরি খেলে দাঁত সাদা হবে।

নারকেল তেল
মুখে নারকেল তেল নিয়ে কুলি করে ফেলে দিন। মুখ ধুয়ে ব্রাশ করে ফেলুন। প্রতিদিন একবার ব্যবহারে দাঁত সাদা হবে।

মাশরুম
এতে থাকে জীবাণু প্রতিরোধী উপাদান। নিয়মিত মাশরুম খেলে মুখের ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং দাঁতে ডেন্টাল প্লাক হতে বাধা দেয়, ফলে দাঁত থাকে সাদা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy