1 Answers
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা স্থিতিশীল রয়েছে বলে আজ দুপুরে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সোমবার বেলা একটায় শহীদ ডা. মিল্টন হলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় তুলে ধরেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতালে ভর্তির সময় খালেদা জিয়ার অনিয়ন্ত্রীত ডায়াবেটিস, হাইপারটেনশন, কঠিন রিউমেটিক আথ্রাইটিসসহ কয়েকটি শারীরিক সমস্যা ছিল। এ কারণে চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিকেল বোর্ড গঠন করে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ও উন্নতির দিকে রয়েছে জানিয়ে মাহবুবুল হক বলেন, ‘কোনো কোনো বিষয়ে ওনার উন্নতি হচ্ছে।তথ্যসূত্র:- দৈনিক কালের কন্ঠ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy