আমার প্রশ্ন কি অনুমোদন হবে না?
1 Answers
নীতিমালা অনুযায়ী প্রশ্ন করলে সেটি অবশ্যই অনুমোদিত হয়। তাছাড়া প্রশ্নটা বোধগম্যহীন, বানানে অধিক ভুল, অস্পষ্ট, বারবার একই প্রশ্ন জিজ্ঞেস (তবে ক্ষেত্রবিশেষে অনুমোদন দেয়া যায়) ইত্যাদি সাইজের প্রশ্নগুলো অনুমোদনযোগ্য নয়। তাই আপনি নীতিমালা অনুযায়ী প্রশ্নটি জিজ্ঞেস করুন, তাহলে অবশ্যই সেটি অনুমোদন পাবে, হোক সেটা একটু দেরিতে কিংবা তাড়াতাড়ি।
নীতিমালা নং ৮ঃ আপনার জিজ্ঞাসিত প্রশ্নগুলো স্পষ্টভাবে জিজ্ঞাসা করুন, যাতে করে যে কোন সদস্য খুব সহজেই আপনার প্রশ্নটি বুঝে উত্তর দিতে পারে। স্পষ্ট উত্তর পেতে তাই স্পষ্ট করে প্রশ্ন করুন। প্রশ্ন, উত্তর ও মন্তব্যে অযথা বা অসংলগ্ন কথাবার্তা কিংবা বানান ভুলের ব্যাপারে সচেষ্ট হোন।
নীতিমালা নং ৯ঃ শুধুমাত্র সঠিক বিভাগেই আপনার প্রশ্নটি করুন, যাতে আলোচনাগুলো সুন্দরভাবে সাজানো থাকে। এতে করে পরবর্তীতে আপনার মত একই প্রশ্নের উত্তর খুঁজতে আসা অন্য সদস্যদেরও উত্তর খুঁজে পেতে সুবিধা হবে।
নীতিমালা নং ১০ঃ কোন প্রশ্ন করার আগে অবশ্যই খুঁজে দেখতে হবে যে ঐ একই প্রশ্ন আগেই কোন সদস্য জিজ্ঞাসা করেছেন কিনা, কিংবা ইতিমধ্যেই ঐ প্রশ্নের উত্তর রয়েছে কিনা। যদি একই প্রশ্ন বা প্রশ্নের উত্তর আগে থেকেই থেকে থাকে তবে, পুনরায় প্রশ্ন করার দরকার নেই। একই প্রশ্ন একাধিকবার জিজ্ঞাসা করা গ্রহনযোগ্য নয়। সেক্ষেত্রে একই রকম একাধিক প্রশ্ন দেখা গেলে সকল ডুপ্লিকেট প্রশ্ন মুছে দেয়া হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy