1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে ছত্রাক সংক্রামন এর কারনে দাউদ বা খাউজ হয়ে থাকে যা সাধারনত ভেজা বা স্যাত স্যাতে জায়গা বা ভালো করে আলো বাতাস পায় না সেই যায়গায় ছত্রাকের জন্ম হয় যা ঘেমে যাওয়া ঘাম থেকে আর এই ধরনের জায়গায় এই খাউজ,দাউদ বেশিই দেখা দেয় । যা আপনার রানের চিপায় বা গোপনাঙ্গের ক্ষেত্রে হয়েছে । নিয়মিত করে নারকেল তেল ব্যবহার করবেন ও ঘেমে যাওয়া প্যান্ট বা ভিজা প্যান্ট পড়বেন না , আপনার আন্ডারওয়ার প্যান্ট প্রতিদিন পরিস্কার করবেন। টাইট প্যান্ট পরবেন না । প্রতি দুই বা তিন সপ্তাহ পর পর অবাঞ্চিত লোম পরিস্কার করবেন । গোপনাঙ্গ সর্বদাই পরিস্কার রাখবেন আসা করি ব্যাক্টেরিয়া সংক্রামনের সম্ভাবনা থাকবে না । আপনার আন্ডারওয়ার প্যান্ট প্রতিদিন পরিস্কার করবেন ,আপনার উক্ত স্থান টি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে বা গোসলের সময় তা পরিস্কার করে সেখানে আপাতত আপনি ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করেন , এতে আপনার চুলকানি ও দাউদ চলে যাবে এবং চিকিৎসকের পরামর্শে মেডিসিন নিন। তবে অবশ্যই পরিস্কার পরিছন্ন থাকতে হবে ।প্রস্রাবের পর পানি বা টিস্যু নিবেন। নিতম্ব ঘেমে গেলে তা সাথে সাথে পানি দিয়ে পরিস্কার করবেন বা গোসল করবেন।, আসা রাখি এরকম সমস্যা আর হবে না।আসা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy