ঝগড়ার পর তিন দিনের বেশি কথা বন্ধের বিষয়ে?
1 Answers
তিন দিনের অধিক এক মুসলিম অন্য মুসলিমের সাথে কথা-বার্তা বন্ধ রাখা হারাম। যেহেতু আপনারা এখন সমঝোতায় বা আপোষ মীমাংসা হয়ে কথা বলেছেন তাই গোনাহ থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা বলেনঃ মুমিনরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমাদের ভাইদের মধ্যে শান্তি-সমঝোতা স্থাপন কর, আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা দয়া প্রাপ্ত হও। (সূরা হুজুরাতঃ ১০) হাদিসের বানীঃ আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর সম্পর্ক-ছেদ করো না, একে অপরের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন হয়ো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না, পরস্পর হিংসা করো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে, সে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা বলা বন্ধ রাখবে। (রিয়াযুস স্বা-লিহীন হাদিস নম্বরঃ ১৫৯৯, বুখারী ৬০৫৬, ৬০৭৬, মুসলিম ২৫৫৯, হাদিসের মানঃ সহিহ)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy