স্বামী-স্ত্রীর মেলামেশা সম্পর্কে ইসলামিক (সুন্নী মতাদর্শের আলেমের) ইউটিউব চ্যানেল এর নাম জানতে চাই?
আমি একজন মুসলিম ধর্মাবম্বী। আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত ( সুন্নী)। আমি বিবাহিত। আমি কিছুদিন হয়েছে বিবাহ করেছি। স্বামী-স্ত্রীর ইসলামে কিভাবে মেলামেশা করতে বলা হয়েছে তা ভালভাবে জানতে চাই। ইসলামে স্বামী স্ত্রীর মেলামেশা, সহবাস ইত্যাদি সম্পর্কে ইউটিউব এ অনেক ভিডিও পাই। কিন্তু এতে করে আমরা আরো বেশি কনফিউশন এ পরে যাই। একেক হুজুর একেক ধরণের মতামত দেয়। আমি এই বিষয়ে সুন্নী মতাদর্শের কোন আলেম বা হুজুরের থেকে ইউটিউব এ নিয়মিত বয়ান শুনতে চাই। সেই জন্য কোন ইউটিউব চ্যানেল এর নাম জানা থাকলে উত্তর দিবেন। যদি এই সম্বন্ধে কোন পিডিএফ বই থাকে সেটাও কমেন্ট এ জানাবেন।
1 Answers
কিভাবে মিলন করা উচিৎ বা ইসলাম কিভাবে মিলন সমর্থন করে তা নিম্নে দেখুন। এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও পাবেন এ ব্যপারে সার্চ করে দেখে নিবেন।
আসলে বিবাহের ফলে স্বামী-স্ত্রীর যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে ওঠে কল্যাণ ও ছাওয়াবের কাজ। বংশবৃদ্ধির একমাত্র মাধ্যমে হচ্ছে স্বামী-স্ত্রীর সহবাস। এর রয়েছে কিছু নিয়ম-নীতি ও দোয়া। জাগো নিউজের পাঠকের জন্য তা তুলে ধরা হলো-
দোয়টি এই- بِسْمِ اللّهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَ جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা।
অর্থ : ‘হে আল্লাহ! তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখ। আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবে, তা হতেও শয়তানকে দূরে রাখ।’
ফজিলত : হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এ মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। (বুখারি, মুসলিম, মিশকাত)।
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সহবাসের ইচ্ছা করে, তার নিয়্যাত যেন এমন হয় যে, আমি ব্যভিচার থেকে দূরে থাকবো। আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না আর জন্ম নেবে নেককার ও সৎ সন্তান। এই নিয়্যাতে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্যও পূরণ হয়।
স্ত্রী সহবাসের রয়েছে কতিপয় নিয়ম-
০১. স্বামী-স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকবে।
০২. ‘বিসমিল্লাহ’ বলে সহবাস শুরু করা মুস্তাহাব। ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পড়ে নিতে হবে।
০৩. সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা। যা আল্লাহর রাসুলের সুন্নাত।
০৪. সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা। উল্লেখ্য যে, ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়। আর এতে কামভাব কমে যায়। আগ্রহের স্থান দখল করে নেয় বিতৃষ্ণা।
০৫. কেবলামুখি হয়ে সহবাস না করা।
০৬. একেবারে উলঙ্গ না হওয়া।
০৭. স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বে বিচ্ছিন্ন না হওয়া।
০৮. বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়া। কেন না যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সন্তান শয়তানের প্রভাব মুক্ত থাকবে।
০৯. স্ত্রীর হায়েজ-নেফাসের (ঋতুকালীন) সময় সহবাস না করা।
১০. চন্দ্র মাসের প্রথম এবং পনের তারিখ রাতে মিলিত না হওয়া।
১১. স্ত্রীর জরায়ুর দিকে চেয়ে সহবাস না করা।
১২. বিদেশে বা সফরে যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস না করা।
১৩. সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা না বলা।
১৪. জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস না করা।
১৫. ভরা পেটে স্ত্রী সহবাস না করা।
১৬. উল্টাভাবে স্ত্রী সহবাস না করা।
১৭. স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস না করা।
১৮. রাত্রি দ্বি-প্রহরের আগে সহবাস করবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy