বিয়ে কেন করা হয়...?

বিয়ে করা হয় কেন, না করলে কি হবে...!!
2632 views

2 Answers

ইসলামে, বিবাহ হল বিবাহযোগ্য দুইজন নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রনয়নের বৈধ আইনি চুক্তি ও তার স্বীকারোক্তি। ইসলামে কনে তার নিজের ইচ্ছানুযায়ী বিয়েতে মত বা অমত দিতে পারে| একটি আনুষ্ঠানিক এবং দৃঢ় বৈবাহিক চুক্তিকে ইসলামে বিবাহ হিসেবে গণ্য করা হয়, যা বর ও কনের পারষ্পারিক অধিকার ও কর্তব্যের সীমারেখা নির্ধারণ করে| বিয়েতে অবশ্যই দুজন মুসলিম স্বাক্ষী উপস্থিত থাকতে হবে| ইসলামে বিয়ে হল একটি সুন্নাহ বা মুহাম্মাদের আদর্শ এবং ইসলামে বিয়ে করার জন্য অত্যন্ত জোরালোভাবে পরামর্শ দেয়া হয়েছে।বিয়ে ইসলামী বিবাহের মৌলিক বিধিবিধান অণুযায়ী সম্পন্ন করতে হয়। পাশাপাশি, ইসলামে সন্ন্যাসজীবন এবং কৌমার্যেরও কঠোর বিরোধিতা করা হয়েছে। ইসলামে তালাক অপছন্দনীয় হলেও এর অণুমতি আছে এবং তা যে কোন পক্ষ হতে দেওয়া যেতে পারে। তবে দেশ অণুযায়ী বিবাহ ও তালাক বিষয়ক আইনের কিছু ভিন্নতা আছে যা সংশ্লিষ্ট দেশের সংষ্কৃতি ও নৈতিকতার দ্বারা প্রণীত হয়।

2632 views Answered

বিয়ে করার অনেক কারণ আছে। জীবনে চলতে গেলে একা চলা কঠিন। বাবা মা চিরদিন বেচে থাকবেন না। তাই একজন জীবনসঙ্গী দরকার। যার সাথে মনের সুখ দুঃখ ভাগ করা যায়। আবার শারীরির চাহিদা মেটানোর জজন্য বিয়ে করা হয়। বিয়ে না করলে একা থাকা কঠিন হয়ে পড়বে কারণ দুজন ছাড়া কোন কাজ ভালভাবে করা সম্ভব নয়।

2632 views Answered

Related Questions

Next steps