1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য । আপনার মিলনের সময় সাদা স্রাব আসে ,কিন্ত আপনার যোণি চুলকায় কিনা বা স্রাব গুলো অতিরিক্ত হারে বের হয় কিনা বা ওসব দুর্গন্ধ কিনা , স্রাব গুলো দানাদার কিনা এসব বিস্তারিত কিছু জানালে ভালো হতো ।
তবে যদি স্বাভাবিক ভাবেই শুধু মিলনের সময় বা যৌন উত্তেজনার সময় যোণি দিয়ে হালকা সাদা স্রাব আসে এবং চুলকানি বা অন্য কোণ সমস্যা না হয় তাহলে ইহা স্বাভাবিক এ নিয়ে কোন চিন্তা করবেন না।
আসলে অনেকেরি মিলনের সময় বা মিলনে তৃপ্তি পেলে বা যৌন উত্তেজনা পেলে যোনি দিয়ে হালকা সাদা স্রাব আসে আবার কারো হালকা দানাদার সাদা স্রাব আসে যা স্বাভাবিক ইহা উত্তেজনা পেলে বা হরমোণাল কারন বসত অনেকেরি এসে থাকে তবে সবার ক্ষেত্রেই যে আসে বা আসতেই হবে এমন্টি কিন্তু না। তবে এই সাদা স্রাব আসলে বেবি নিতে কোণ সমস্যা করবে না। তবে যোণি ব্যাক্টেরিয়া সংক্রামন হলে এবং অতিরিক্ত সাদা স্রাব ও চুলকানি হলে বেবি কন্সিব করতে ব্যর্থ হবেন । এর জন্য চিকিৎসা নিবেন গাইনি চিকিৎসকের কাছে।
যদি মিলন ব্যতীত অন্য সময়েও আসে বা যোণি চুলকায় বা জ্বালাপোড়া করে তাহলে এর জন্য চিকিৎসা নিবেন। তবে এখন সিরিয়াস কোণ কিছু যাতে না হয় সে জন্য কিছু নিয়ম মেনে চলেন আসা করি এই সমস্যা আর বেশিদুর এগোবে না।
- রাতে সহবাস হলে সহবাসের পর লবন মিশানো হালকা গরম পানি দিয়ে সকালে ঘুম থেকে উঠে যোনি পরিস্কার করবেন।
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা প্যান্টি বা ঘেমে যাওয়া প্যান্টি পরে বেশিক্ষণ থাকবেন না।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
- রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy