বিস্ময়ে প্রশ্ন করলে পয়েন্ট কাঁটা হয় কেন আমার মনে হয় পয়েন্টটা না কাঁটলে ভালো হয় কারণ...?

আমি প্রশ্ন করেছি ৫৫টা । আর আমার পয়েন্ট দেখলে মনে হয় আমি বিস্ময়ে নতুন JOIN হয়েছি!
2533 views

1 Answers

আপনাকে দেখে কখনও কারো নতুন সদস্য মনে হবে না। নীতিমালা অনুযায়ী সকল নিবন্ধনকারী সদস্যকে ১০ পয়েন্ট দেওয়া হয়। এর অর্থ আপনি শুধু ১০ টি প্রশ্ন করতে পারবেন, তা কিন্তু না। বিস্ময়ে প্রতিনিয়ত অনেক প্রশ্ন আসে। আপনার জ্ঞানের পরিধির মধ্য থেকে অবশ্যই কিছু প্রশ্ন আসে। এর অর্থ হচ্ছে আপনিও উত্তর প্রদান করুন। একে অপরকে সাহায্যের মাধ্যমেই হোক জ্ঞান চর্চা। আপনি কাউকে সাহায্য করতে পেরেছেন বা উত্তর প্রদান করতে পেরেছেন, সামান্য প্রতিদান এবং উৎসাহ হিসেবে ৩ পয়েন্ট দেওয়া হয়। আর কারো কাছে সাহায্য চাওয়াতে সর্বোনিম্নভাবে মাত্র ১ পয়েন্ট কাটা হয়। তাই অজানা কথা গুলো প্রশ্ন আকারে প্রকাশ করুন, আর জানা থাকলে উত্তর প্রদান করুন। পয়েন্ট অর্জন বা কাটা কোন ব্যাপার না।

2533 views Answered

Related Questions

Next steps