আপন ভাইয়ের সাথে কথা বলা বন্ধ রাখা হারাম কিন্তু...?
1 Answers
রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে (বুখারি, হাদিস : ৬১৩৮)। (Bangladesher Khobor সাইটে থেকে নেওয়া) একটা কথা মাথায় রাখবেন উনি আপনার বড় ভাই। সে যতই খারাপ হোক তবূও সে আপনার বড় ভাই। আপনি ঠিক কোন ক্ষতির আশংকা করছেন.? আপনি আল্লাহ্ তালার উপর ভরসা করুন। আল্লাহ্ তালার কাছে বড় ভাইয়ের জন্য হেদায়েত চান। তার জন্য দোয়া করুন। কথা বলা বন্ধ না করে ভাই কে পাশে ডেকে আলোচনা করুন।তাকে আল্লাহ্ তালার পথে আহবান করুন। নেশা করার কুফল তাকে জানান। আপনি তাঁর ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাছে তার ভালো হয়ে যাওয়ার আবদার করুন। এই ৩০ দিন ২ ভাই মিলে এক সাথে রোজা রাখুন,২ ভাই মিলে ৫ ওয়াক্ত নামায এক সাথে আদায় করুন। ভাই কে বোঝান। এখন পর্যন্ত মাথা গরম করে,রাগ করে থেকে,অভিমান করে কোন সমস্যার সমাধান হয় নাই। কিন্ত ধৈর্য ধারণ করে,আল্লাহ্ র উপর ভরসা করে হাজারো সমস্যার সমাধান হয়েছে। তাই আমার মতে: কথা বলা বন্ধ করে রাখা উচিৎ নয়। নিজেদের মধ্যে কথা চালিয়ে যান। আপনি ছোট ভাই হয়ে কথা বলছেন না কিন্ত এর জন্য কি সে কষ্ট পাচ্ছে না.? কারো মনে কষ্ট দেওয়া উচিৎ নয়। ভাইয়ের কাছে মাফ চেয়ে নিয়ে কথা বলা শুরু করুন। এবং ভাইকে আল্লাহ্ র পথে আহবান করুন। নিশ্চয়ই আল্লাহ্ আপনাকে সাহায্য করবে & আপনাদের পরিবারে শান্তি ফিরিয়ে দিবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy