বর্তমান সময়ে মোবাইলের মেকারী শিখা কি ঠিক হবে এবং কতদিনে ও কোথায় মোবাইলের মেকারি শেখা যেতে পারে?
বর্তমান সময়ে সবাই মোবাইল ব্যবহার করে । এমন অবস্থায় আমি মোবাইলের মেকারি শিখতে চাই । এ ব্যাপারে কিছু পরামর্শ চাই ।।
1 Answers
মোবাইল মেকারী হওয়া উচিত কিনা তা নির্ভর করে আপনার অন্য যোগ্যতার উপর। একটা সময় এটি খুব ভাল পেশা মনে করা হত। কাজও প্রচুর। কিন্তু বর্তামানে মোবাইল অনেকটাই সস্তা। মানুষের নাগালে ভাল ফোন আছে। এছাড়া মোবাইল কোম্পানিগুলো প্রতিযোগীতায় টিকতে ভালমানের ফোন তৈরি করছে। একটি ফোন অনেকদিন যাবত ভাল থাকে। আর কোম্পানি গুলোর বর্তমান একটা নীতি খুচরা যন্ত্রাংশ না ছাড়া। এতে তাদের নতুন ফোন বিক্রির নীতি থাকে। আর মানুষ প্রায়ই বেশ কিছুদিন ব্যবহারের পর পাল্টাতে চান। কাজেই নষ্ট হলে হাজার টাকায় না সেরে নতুন কিনতে আগ্রহী। তাই বর্তমান ভাল মনে হলেও অদুর ভবিষ্যতে এটি আর ভাল পেশা থাকবেনা। তাই আমার মতামত অন্য পরিকল্পনা করা। তবে আপনার অন্য যোগ্যতা বা সামর্থ বা উপায় না থাকলে বেকার থাকার চেয়ে এটি অনেক ভাল হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy