1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনার কথা অনুযায়ী বুঝলাম ওনার যোণি ইনফেকশন হয়েছে যা ব্যাক্টেরিয়া সংক্রামন এর কারনে । আপনি এর জন্য ওনাকে দ্রুত গাইনি বিভাগের ডাক্তার দেখান।
এবং ওনাকে কিছু নিয়ম মেনে চলতে বলবেন যা প্রতিনিয়ত মেনেচললে আসা করি এই সমস্যা থেকে মুক্তি পাবে এবং পরবর্তীতে এরকম সমস্যা হবে না বা হওয়ার সম্ভাবনা থাকবে না।
- আপনি ওনাকে বলবেন লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- ওনাকে বলবেন যৌনাঙ্গ পরিষ্কার রাখতে সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরবে
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
- রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
- সহবাসের পর হালকা গরম পানিতে যোনি পরিস্কার করবে।
আসা করি এসব মেনে চললেই ওনার এই সমস্যা গুলো থেকে মুক্তি পাবে। তবে ওনার জ্বালাপোড়া কমাতে অবশ্যই গাইনি চিকিৎসকের পরামর্শে এনটিবায়োটিক মেডিসিন নিতে বলবেন । নিজে থেকে কোণ মেডিসিন নিতে বলবেন না । আসা করি বুঝতে পারছেন।
1695 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy