আমার এক বন্ধুর দেয়া ধঁাধঁা?
আমার এক বন্ধু ধঁাধঁাটি ধরছে কিন্তু আমি এখনও উত্তর দিতে পারিনি কেউ পারলে উত্তর দেন।নানা-নাতির মধ্যে আলাপ হচ্ছে। নানা নাতিকে তার বীরত্বের কাহিনী বয়ান করছেন। “প্রথম বিশ্বযুদ্ধের সময়ে আমি বেশ বীরত্বের সাথে যুদ্ধ করেছিলাম। একবার শত্রুপক্ষের ছোড়া গ্রেনেড থেকে একদল যোদ্ধা আমার সাহসিকতার দ্বারা প্রাণে বাঁচে। শত্রুদের ছোড়া গ্রেনেড ফাটার আগেই জীবনের ঝুঁকি নিয়ে তা আমি ছুড়ে ফেলে দেই। ফলে অনেক যোদ্ধা প্রাণে বাঁচে। যুদ্ধের পরপর আমাকে বীরত্বের স্বিকৃতি স্বরূপ একটি তরবারি উপহার দেয়া হয়। এতে খোদাই করে লেখা ছিল - ধন্য ধন্য! প্রথম বিশযুদ্ধের অনন্য বীর ধন্য তোমার জীবন। " কাহিনী শুনে একটু মাথা চুলকে নাতি নানাকে বলল "নানা তুমি মিথ্যা বলছ"। নানা প্রথমে রেগে গেলেও পরে নাতির যুক্তি শুনে একই সাথে লজ্জা পেল এবং নাতির বুদ্ধিতে গর্ব অনুভব করল। নাতি কি করে বুঝল নানা মিথ্যা বলেছে?
2887 views
2 Answers
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালে। কিন্তু গ্রেনেড তখন ছিলো না। গ্রেনেড ১৯৪২ সালের দিকে নির্মিত হয়। গ্রেনেডের কথা শুনেই নাতি বুঝতে পেরেছিলো তার নানা মিথ্যা বলছে।
2887 views
Answered
1ম বিশ্বযুদ্ধের পর 2য় বিশ্বযুদ্ধ হওয়ার কারণেই আমরা 1ম টিকে "1ম বিশ্বযুদ্ধ" বলি। কিন্তু 1ম বিশ্বযুদ্ধ হওয়ার সময় তো কেউ "1ম বিশ্বযুদ্ধ" নাম দিবে না, কারণ সে সময় কেউ তো আগে থেকেই জানত না যে পরবর্তী সময়ে আরেকটি বিশ্বযুদ্ধ হবে। কিন্তু নানা বলেছিলেন খোদাই করে নাকি লেখা ছিল - " ধন্য ধন্য! প্রথম বিশযুদ্ধের অনন্য বীর ধন্য তোমার জীবন। " যেহেতু বোল্ড করা অংশটি মিথ্যা, তাই নাতি বুঝে গিয়েছিল।
2887 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy