গর্ভবতী অবস্থায় মিলন ও জন্মবিরতিকরণ পিল এবং ইঞ্জেকশন সম্পর্কে কিছু প্রশ্ন ছিল?
আমি আগামী মাসে বিয়ে করতে যাচ্ছি তাই স্বামী হিসেবে বিষয় গুলো জানা আমার জন্য খুব প্রয়োজন তাই আপনাদের সহযোগিতা কামনা করি।
১...আমার স্ত্রী পিল খাওয়ার কত দিন পর থেকে আমি তার সাথে মিলন করে পারব?
২.... আমারা জানি পিলে ২১টি সাদা বড়ি ৭ টি খয়েরী বড়ি (আয়রন) থাকে। ২১ টি বড়ি শেষ হওয়ার পর মাসিকের জন্য অপেক্ষা করতে হয় এবং মাসিকের ১ম দিন থেকে আবার আরও একটি ডোজ শুরু করতে হয়। আমার প্রশ্ন হলো ২১ টা বড়ি খাওয়ার পর থেকে মাসিক শুরু হওয়ার আগের দিন পর্যন্ত মিলন করা কি নিরাপদ কিন?
৩.... আমার স্ত্রী সোমাজেক্ট ইঞ্জেকশন নেওয়ার কত দিন পর আমি তার সাথে মিলন করতে পারব?
৪...গর্ভবতী অবস্থায় কোন জন্মবিরতিকরণ পদ্ধতি ছাড়া সরাসরি মিলন করলে স্ত্রী বা গর্ভের সন্তানের ক্ষতি হবে কিনা?
৫...গর্ভবতী অবস্থায় পিল বা সোমাজেক্ট ইঞ্জেকশন গ্রহন করতে পারবে কিনা?
1 Answers
আপনার সকল প্রশ্নের উত্তর গুলো আপনার প্রশ্নের ধারাবাহিতা অনুযায়ী দিচ্ছি ভালো করে পড়ে নিবেন। কোন কিছু না বুঝলে মন্তব্য করবেন।
- ১ম উত্তর:-যদি আপনার স্ত্রীকে স্বল্পমেয়াদী পিল গুলো নিয়মিতভাবে খাওয়াতে চান তাহলে ওনার মাসিকের ২য় দিন থেকে পিল খাওয়া শুরু করাবেন এবং নিয়মিতভাবে ২১ দিন খেতে বলবেন এবং এই ২১ দিন প্রটেকশন ব্যতীত মিলন করলেও প্রেগন্যান্ট হবে না।তবে ২১ টা সাদা পিল খায়াওয়ার পর মিলন অফ রাখবেন ও মাসিক হওয়ার জন্য অপেক্ষা করবেন।মাসিক হলে আবার একই নিয়মে খাওয়া বেন পিল।
- ২য় উত্তর:- হ্যা আপনার কথা সঠিক।
- ৩য় উত্তর:- যদি আপনার স্ত্রী জন্মনিরোধ হিসাবে ইনজেকশন নেন তাহলে এই ইনজেকশন মাসিক চলাকালীন মাসিকের ২য় থেকে ৫তম দিনের মধ্যে যেকোন দিন পুস করে নিতে হবে এবং সেইদিন থেকেই নিয়মিত মিলন করলেও বেবি হবে না। তবে যদি মাসিক ব্যতীত অন্য দিন ইনজেকশন দেন তাহলে ইনজেকশন দেওয়ার ৭ দিন পর মিলন করতে হবে বা এই প্রথম ৭ দিনে মিলনে প্রটেকশন নিতে হবে।
- ৪তম উত্তর:- যদি আপনার স্ত্রী প্রেগন্যান্ট হয় তাহলে প্রেগন্যান্ট থাকাকালীন জন্মনিয়ন্ত্রণ কোন পিল খাওয়াবেন না বা খেতে হবে না। আর প্রেগন্যান্ট থাকাকালীন প্রটেকশন ব্যতীত মিলন করলেও কোন ক্ষতি হবে না।তবে প্রেগন্যান্ট থাকাকালীন প্রথম ৩ মাস ও শেষের ২ মাস মিলন করবেন না। মাঝের সময় গুলোতে মিলন করলেও সাবধনে করা লাগবে যা নিয়ম জেনে ও মেনে।
- ৫তম উত্তর:- যদি আপনার স্ত্রী গর্ভবতী /প্রেগন্যান্ট হয় তাহলে জন্মনিয়ন্ত্রণ এর ইনজেকশন বা পিল খাওয়ার কোন দরকার নাই কেনো না প্রেগন্যান্ট থাকাকালীন মিলন করে যোনিতে বীর্য গেলেও কোন সমস্যা হবে না সুতারং প্রেগন্যান্ট থাকাকালীন এসবের দরকার নাই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy