আমাদের সম্পর্ক কি ঠিক হবে?

আমার আর আমার প্রেমিকার সম্পর্ক ছিল প্রায় দেড় বছর, আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী ছিলাম। আমি ওর থেকে বছর তিনেকের বোরো ছিলাম। আমাদের সম্পর্কটা হওয়ার মাস তিনেকের মধ্যে ও অন্য রাজ্যে পড়াশুনা করতে চলে যায়, তাহলেও আমাদের মধ্যে খুব ই ভালো যোগাযোগ ছিল। রোজ কথা, ফোন ইত্যাদি। আমি যেহেতু গবেষণায় ব্যস্ত থাকতাম সে ই আমাকে সকাল বিকেল রাতে ফোন করে খোঁজ খবর নিত। প্রথম এক বছর আমাদের মধ্যে কোনো রকম সমস্যা ছিলোনা। এর পর ওর ও কাজের চাপ পড়াশুনার চাপ বেড়ে যাওয়ায় ও শুধু রাত এই ফোন করতে পারতো তবে সারাদিন মেসেজে খোঁজ নিতে থাকতো, এই সময় থেকেই আমার পারিপার্শ্বিক কিছু বন্ধু বান্ধবের জীবনে ঘটনা কিছু ঘটনার কারণে আমার নিজের সম্পর্ক নিয়ে আমার চিন্তা শুরু হয়। আর সেই চিন্তা রূপ নেয় সন্দেহে। দোষটা আমার ই কিন্তু প্রথম দিকে ও মানিয়ে নেয়ার চেষ্টা করে আমাকে বোঝায় কিন্তু আমি ভুল বুঝি, ও বলে এতে ওর আমার প্রতি টান কমে যাচ্ছে। সেটা শুনে আমি ভীষণ রেগে যাই। ও বোঝাতে চায় যে ও এখন ক্যারিয়ার নিয়ে চিন্তিত তাই আমায় সেভাবে সময় দিতে পারছে না, এভাবে চলতে চলতে একদিন খুব অশান্তি হয়, তার কদিন পর ও বলে ও আমার সাথে থাকতে পারবে না কারণ আমার সাথে ও খুশি নেই, ওর প্রচন্ড চাপ পড়ছে, আমি ওকে বোঝার চেষ্টা করছিনা। এবার বেপার তা হলো আমি ওকে বোঝার চেষ্টা করছি, ওর সাথে আমার ঝগড়া হওয়ার পর একবার ও সামনে সামনি দেখা হয়নি, আমি ওকে বলেছি, কিন্তু ওর বক্তব্য এখন ওর পক্ষে আমার সামনে এসে সম্ভব নয়, যদি সব ঠিক হওয়ার থাকে ভবিষ্যতে ঠিক হবে। এই বলে ও কথা বলা বন্ধ করে দেয়। আমি নিজের ভুল বুঝেছি আমি সত্যি চাই সব ঠিক হোক। কিন্তু কথা না বললে দেখা না করলে কি করে সেটা সম্ভব হবে জানি না। সাহায্য করুন দয়া করে।


2546 views

1 Answers

কিন্তু কথা না বললে কিংবা দেখা বা যোগাযোগ না করতে পারলে সেটা সম্ভব হবে না। দুজনের সমস্যা সমাধান করতে দুজনেরই লাগবে বড়ো........আর যদি এমনটা মনে হয় সে সরে যেতে চাচ্ছে তাহলে কোন মাধ্যমই কাজে লাগবেনা বড় (হয়তো আপনার কাছ থেকে ইগনোর পেতে পেতে এমনটা হতে পারে)। মেয়েরা হল আয়নার মতো, তার সামনে যে দাড়াবে শুধু তারই প্রতিফলন ঘটবে। চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়। এক্ষেত্রে নিজের জ্ঞ্যান বিবেক বুদ্ধিই বড়ো কারন অন্যের পরামর্শ নিজের উপর প্রোয়োগ করলে হীতে বিপরীত হতে পারে।

2546 views Answered

Related Questions

Next steps