আমার দাঁত আকাবাকা?
আমার দাঁত আঁকাবাঁকা আর সামনে ক্ষয় হয়েছে। এখন হাসলে খারাপ দেখা যায়। এখন কি করবো। আমার বয়স ১৭।
1 Answers
বাচ্চাদের মুখে ২০টি দুধের দাঁত আসে। এই দুধদাঁতগুলো পড়ে গিয়ে দীর্ঘস্থায়ী দাঁতগুলো মুখের ভেতর আসে। কোনো কারণে যদি এই দুধের দাঁত সময় মতো না পড়ে আগেই পড়ে যায় তাহলে নিচে যে দাঁতটা থাকে সে শেকড় হারিয়ে ফেলে। আর ঠিকমতো উঠতে পারে না। মাঝামাঝি উঠে, কখনো বাইরে চলে যাচ্ছে, কখনো ভেতরে চলে যায়, যেখানে জায়গা পায় সেখানে চলে আসছে। তাহলে দুধের দাঁতগুলো রক্ষা করা বড় বিষয়। আর আরেকটি বিষয় হলো বাবা-মা ব, নানা-নানি এদের যদি এই সমস্যা থাকে তখন বাচ্চার দাঁত আঁকাবাঁকা হতে পারে। সে ক্ষেত্রে করতে হবে কি, যখন দুধের দাঁতটা দীর্ঘস্থায়ীভাবে আসবে তখন খেয়াল রাখতে হবে যেন সমস্যা না হয়। হয়তো একটি দাঁত ফেলে দিলাম। এরপর হয়তো আরেকটি দাঁত এলো। একে আমাদের ভাষায় বলে সিরিয়াল ইসট্রাকশন। এই প্রতিরোধ ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে আমাদের আঁকাবাঁকা দাঁত হওয়া প্রতিরোধ করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy