1 Answers
আমরা যখন ব্রাশ করি,৭০-৮০& এ দাঁতের পাটির বাহিরের অংশে ব্রাশ করি, কিন্তু ভিতরের অংশে সঠিকভাবে কখনো ব্রাশ করা হয়না,তাই এখানে ময়লা জমতে জমতে দাঁতের ভিতরের অংশে হলদেভাব শৃষ্টি হয়। এর একটাই সমাধান দাঁতের ভিতরের অংশে ও সমানভাবে ব্রাশ করবেন। আর একটি উপায় দিলাম দেখতে পারেন প্রথমেই কলা( সবুজাভাব কলার খোসা এই কাজটির জন্য পারফেক্ট) খেয়ে কলার খোসার কিছুটা অংশ চারকোণা করে কেটে নিন এবং বাকি অংশ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এবার কলার খোসা দিয়ে দাঁতের উপরের পাটি ১ মিনিট এবং নিচের পাটি ১ মিনিট মোট ২ মিনিট ভালো করে ঘষে নিন। এরপর কুলি করে নিয়ে নিজের টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিন। এবার দেখুন ম্যাজিক। আগের থেকে অনেক বেশি সাদা দেখাবে দাঁত। ভাবছেন কেন হয় এই কাজটি? মূলত কলার খোসায় থাকা পটাশিয়াম, ম্যাংগানিজ ও ম্যাগনেসিয়াম দাঁত সাদা করতে সহায়তা করে। নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাবেন। যাদের দাঁত অনেক বেশি হলুদ তাদের একটু বেশি সময় লাগতে পারে। তবে এই পদ্ধতি নিয়মিত ব্যবহার করবেন না। এতে দাঁতের ক্ষতি হতে পারে। বিশেষ কিছু সময়ে ব্যবহার করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy