আমার বাসে উঠলে বমি পায়।ঔষধের নাম ও কাজ

HELP ME


3588 views

3 Answers

আপনি বাসে উঠার পূর্বে "এক্লিজ প্লাস" ট্যাব. ও "ম্যাক্সপ্রো" ট্যাব খেয়ে নিবেন|এটি বমি প্রতিরোধ করে|বাসে উঠার আধা ঘন্টা আগে খেতে হবে|

3588 views

এই সমস্যাটার নাম মোশান সিকনেস। গাড়িতে উঠার আগে হালকা খাবার খাবেন, গাড়ির সামনের দিকে বসার চেষ্টা করবেন, ভ্রমনের সময় পছন্দের গান শুনতে থাকুন আর সঙ্গে আদা কুচি ও লবন রাখুন বমি পেলে একটু খাবেন।

3588 views

অনেকেরই গাড়িতে বা বাসে ভ্রমণ করলে বমি বা বমির ভাব হয়, মাথা ঘোরে বা মাথা ব্যথা করে। এ কারণে ভ্রমণের আনন্দটি মাটি হয়ে যায়। এই বিরক্তিকর সমস্যার জন্য অনেকে গাড়িতে বা বাসে চড়তেই ভয় পান। একে ‘মোশন সিকনেস’ বলে। গতি ও জড়তার ফলে মস্তিষ্কে সমন্বয়হীনতার কারণে এটি হয়ে থাকে। যাঁরা এই বিরক্তিকর সমস্যায় আক্রান্ত, তাঁদের ভ্রমণটাকে আনন্দপূর্ণ করতে কিছু পরামর্শ।

* গাড়ি/বাসের সামনের দিকে বসুন, চেষ্টা করুন জানালার পাশে বসতে। বাইরে দৃষ্টি প্রসারিত করুন। রাতের বেলায় ভ্রমণে চোখ বুজে থাকুন। ভ্রমণের আগে অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুমাবেন।

*যাত্রার আগে অতিরিক্ত খাবার বা গুরুপাক খাবার খাবেন না। যাত্রাপথে বাইরের খাবার অথবা বারবার খাওয়া থেকে বিরত থাকুন।

* ভ্রমণের সময় ধূমপান করবেন না। আদা বা লেবুর চা খেতে পারেন। আদা, মৌরি ও লবঙ্গ চিবোতে পারেন।

* চলন্ত অবস্থায় বই পড়া, মোবাইলে গেম খেলা বা নেট ব্যবহার থেকে বিরত থাকুন। এর ফলে সমস্যা বেড়ে যেতে পারে।

* মনকে শান্ত রাখুন, ভ্রমণের সময় ভুলে যান আপনি মোশন সিকনেসের বিরক্তিকর সমস্যায় আক্রান্ত। মনকে প্রফুল্ল রাখতে গান শুনতে পারেন।

সমস্যা বেশি হলে বমি নিরোধক

যেমন Stemetil 5mg অথবা

Maclixine, প্রভৃতি ভ্রমণের আগের রাতে ১টি এবং যাত্রার ৩০ মিনিট আগে ১টি সেবন করতে পারেন।

একজন এমবি বি এস ডাক্তারের পরামর্শ

ফুল কোর্স ঔষধ সেবন করলেও এই সমস্যা

থেকে মুক্তি পাওয়া যাবে।

3588 views

Related Questions