আপনাদের সুচিন্তিত পরামর্শ আশা করছি?

আমি এ বছর জেনারেল থাকে এ প্লাস পেয়ে রংপুর পলিটেকনিকে সিভিল টেকনোলজিতে ভর্তি হয়েছি।কিন্তু কারিগরি শিক্ষাক্রম আমাকে ভালো লাগছে না।এখন আমি কি করব।এক বছর গ্যাপ দিয়ে জেনারেলে পড়ব নাকি সিভিলেই থাকব।আপনাদের সকলের পরামর্শ আশা করছি।
2973 views

2 Answers

আপনার প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনি সিভিল নিয়ে পড়াশোনা করলেই সবচেয়ে ভাল হবে। কারণ সিভিলে পড়াশোনা শেষ করলেই ভাল কোন কোম্পানীতে খুব সহজেই চাকরী পাওয়া যায়। আর বছর লস করা আপনার কোন মতেই ঠিক হবে না।

2973 views Answered


  আপনি প্রথমেই বেছে নিন যে ,পলিটেকনিকে  চার বছর পড়াশুনা  করে চাকরি করবেন ,  না   জেনারেল  পড়ে  অনার্স -মাস্টারস  ,  পিএইসডি সহ  ইত্যাদি  উচ্চ শিক্ষা অর্জন করবেন । আমি শিক্ষাকে সব সময় প্রাধান্য দেই । আমি আপনাকে পরামর্শ দেব , জেনারেল পড়ার ।  আপনার এ+ আছে ।  ইন্টারমিডিয়েটও  ভাল করে পড়ে  ভাল রেজাল্ট করলে আপনি ভাল বিশ্ববিদ্যালয়ে  চান্স পাবেন ।উচ্চ শিক্ষা অর্জন করে মেধা ও প্রতিভা দিয়ে দেশ ও জাতির সেবা করতে পারবেন ।

2973 views Answered

Related Questions

Next steps