কেন ওনারা আমাকে ব্লাকলিস্টেড করল আমি এখন কী করতে পারি … [আমার জানামতে আন্টি এখণও নিখোঁজ]?
আমি অনার্স শেষ বর্ষের ছাত্র । আমার কোন খালা/ ফুফু নেই। ১টা মেয়েকে আমি দেড় বছর যাবত প্রাইভেট পড়াচ্ছি। মেয়েটা এখন 5-এ পড়ে। আমার সব স্টুডেন্টদের মা-বাবাকেই আন্টি-আঙ্কেল ডাকি। এখানেও তাই , আর এটাই কাল। ঐ ছাত্রীর মা আমার সাথে যে আচরন শুরু করল তাতে ওণাকে আমার সত্যি সত্যি আন্টি মনে হতে লাগল। আমার অসুখ বিসুখ হলে উনি বার বার ফোণ দিতেন। আমি ওনার মেয়েকে পড়াবার সময় ঘড়ি দেখতাম না। শুক্রবারও যেতাম মাঝে মাঝে। । এরকম চলছিল । গত ৩-৭-১৬ তারিখ থেকে ঈদের ছুটি দিয়েছিলাম। [বলে রাখা দরকার ওনার বড় বোনের ছেলেকেও আমি পড়াই] ৪ তারিখ রাতে জানতে পারি আন্টি নিখোঁজ ! কিসের টানে যেন আমি দিশেহারা হয়ে গেলাম। আমার ‘আন্টি’ নিখোঁজ !!! ‘কী করি কী করি’ ভাব। আণ্টির মাকে বার বার ফোন দিয়ে খোঁজ নিতে লাগলাম। ওনার মেয়েকে আমি আন্টি ভাবতাম সেটাও বললাম। এমনকি ওনাকেও ‘নানু’ ডেকে ফেললাম [ হাসবেন না ] উনারা থানায়+RAB-এ GD করল , পেপারে এড দিল । নিজের সব কাজ ফেলে এসব কাজে সহায়তা করলাম। আমার ভূমিকা একান্ত আপন লোকের মত হয়ে উঠল। ঈদের দিন সকালেও সেই ‘নানু’র সাথে ফোনে কথা বলেছি। সে আমাকে তাদের বাড়ি যাওয়ার জন্য বলেছিল। বলেছি , চেষ্টা করব। যদি আসি তাহলে ফোন করব। বিকালে আমি কয়েকবার কল করলাম। শুধু নম্বর ‘ব্যস্ত’ই পেলাম। ২ ঘণ্টায় অন্তত ৪০ বার ট্রাই করলাম । আন্টির স্বামীর নাম্বারও বন্ধ পেয়েছি। যখন খোলা পেয়েছি কথায় বুঝলাম আমি ফোন না করলেই তারা খুশি । পরে যখন জানতে পারলাম ‘নানু’ আমার নাম্বারটা ব্লাকলিস্টে রেখেছেন তখন আমার বাকরূদ্ধ অবস্থা। প্রশ্নটি পড়ে আমাকে পাগল মনে হতে পারে। হোক……… তবুও বলুন প্লীজ, কেন ওনারা আমাকে ব্লাকলিস্টেড করল? আমি এখন কী করতে পারি? আন্টিকে আমি অনেক ভালবাসি , এটা আমি ওদের কিভাবে বোঝাবো? আমার কাছে ওরা কিছু একটা গোপন করতে চাইছে বা এমন কিছু ঘটেছে যা আমাকে জানানো যাবেনা… কী হতে পারে ? ওদের বাসায় কি আমার আর যাওয়া হবে? আমি চাইলে অন্য নম্বর থেকে ওদের সাথে কথা বলতে পারি, কিন্তু তাতে ওরা বিরক্ত+বিব্রতই হবে। কী করব এখন ? দিন রাত ঘুরে ঘুরে আন্টির চিন্তাই মাথায় আসছে। কাজে মন দিতে পারছি না। আন্তরিক জবাব চাই [আমার জানামতে আন্টি এখণও নিখোঁজ]i
2920 views
1 Answers
যে কোন কারনবশত উনারা আপনাকে সন্দেহ করতে পারে।বা আপনার কোন কাজে তাদের মনে সন্দেহ হয়েছে।তাই আপনার নাম্বার ব্লাক লিস্ট এ রেখেছে।
2920 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy