2 Answers
মুখের দুর্গন্ধ দূর করতে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারেঃ - নিয়মিত মুখের পরিচর্যা করা খুবই গুরুত্বপূর্ণ। মুখের ভেতর খাবারের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা যেন লেগে থাকতে না পারে সে জন্য প্রতিবার খাবারের পর অবশ্যই দাঁত মেজে মুখ পরিষ্কার করুন। জিহ্বাও পরিষ্কার করুন সেই সঙ্গে। মাউথওয়াশও উপকারী। - ঘন ঘন পানি বা অন্য কোনো তরল পানীয় পান করুন। এতে কিছু খাবারের কণা ধুয়ে যাবে। দুর্গন্ধ সৃষ্টিকারী গ্যাস ধুয়ে যাবে। মুখ পরিষ্কার থাকবে। - মুখের লালা, খাদ্যকণা, জীবাণু ও দুর্গন্ধ সৃষ্টিকারী গ্যাস ধুয়ে- মুছে পরিষ্কার করতে সহায়তা করে। মুখে লালা তৈরি করতে লবঙ্গ, আদা, চুইংগাম (চিনিমুক্ত হলে ভালো) ইত্যাদি চিবোতে পারেন। - বাইরে লোকসমাগমে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার পরিহার করুন। - ধূমপান ও মদ্যপান পরিহার করুন। - নিয়মিত মুখ ও দাঁতের চেকআপ করুন। - দাঁত ও মাড়ির ইনফেকশন, সাইনোসাইটিস, টনসিলাইটিস, শ্বাসনালির ইনফেকশন, ফুসফুসের ইনফেকশন, লিভারের অসুখ, ডায়াবেটিসের জটিলতা— এসবের কোনোটির কারণে মুখে দুর্গন্ধ হয়ে থাকলে তার চিকিৎসা নিন।
মুখের দূর্গন্ধের অন্যতম কারন আমাদের পাকস্থলি। বেশি করে পানি, সব্জি, সালাদ ও ফল খাবেন যাতে খাবার হজমে কোন সমস্যা না হয়। মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর ভাল করে কুলি করবেন। পাকস্থলি বেশিক্ষন খালি রাখবেন না তাহলে মুখ থেকে বিশ্রী দূর্গন্ধ বের হবে যেটা রোজার দিনে দুপুরের পরে সবারই হয়ে থাকে, 3/4 ঘন্টা পর পর হালকা কিছু যেমন বিস্কুট/কেক জাতীয় কিছু খেয়ে নিবেন। প্রতিদিন 2 বার দাঁত ব্রাশ করবেন। খাবার হজমে কোন সমস্যা থাকলে ইনো(ঔষধের দোকানে পাবেন) পান করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy