4 Answers
নতুন সংসারে আপনার বান্ধবির বোনের কি প্রয়োজন হতে পারে, তা একবার শুনে নিলে কিন্তু মন্দ হয় না। উপহার আপনি একা অথবা কয়েকজন বন্ধু মিলেও দিতে পারেন। টেলিভিশন, ফ্রিজ, ডিভিডি প্লেয়ার, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার কিংবা ইস্ত্রি ভালো উপহার হতে পারে। স্বামী- স্ত্রী দুজনই কর্মজীবী হলে দিতে পারেন একটা ওয়াশিং মেশিন। সিরামিকের ডিনার সেট কিংবা টি-সেট, কফি সেট উপহার দেয়া যেতে পারে। ফটোফ্রেম, ল্যাম্পশেড, গয়নার বাক্স, হ্যান্ডপেইন্টের কাজ করা আয়নাও হতে পারে খুব ভালো উপহার। সব বন্ধু মিলে বান্ধবির বোনের হানিমুনের টিকিটও উপহার দিতে পারেন। তবে যা-ই উপহার দিন না কেন, তা যেন কাজে লাগে।
আপনার বান্ধবীর বোন ইসলামী মনের হলে একটা জায়নামাজ (নামাজ আদায় করার মাদুর) দিন | এতে ঐ জায়নামাজে যতদিন নামাজ আদায় হবে ততদিন নেকির অংশ আপনি ও পাবেন |
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy