1 Answers

হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে শিশুর জন্মের সাথে সাথে ওজন নেওয়া হয় । কিন্তু কোনো কারণে বাড়িতে শিশু প্রসব হলে, অঙ্গনওয়াড়ি কর্মীকে ডেকে শিশুর ওজন নেওয়াতে হবে । অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতি মাসে শিশুদের ওজন নেওয়া হয়।ওজন করার পর সেটি শিশুর কার্ডে লিখে দেওয়া হয় এবং শিশুর পুষ্টির মান শিশুর মাকে বুঝিয়ে দেওয়া হয় । প্রতি মাসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুর ওজন নেওয়া দরকার । কারণ শিশু ঠিকভাবে বাড়ছে কিনা তা জানার একমাত্র এবং সহজ উপায় হল শিশুর নিয়মিত ওজন নেওয়া । এই ভাবে ছয় বছর পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতি মাসে একবার শিশুর ওজন নেওয়া উচিত।

2976 views

Related Questions