2 Answers
জন্মের সঙ্গে সঙ্গে শিশুকে তার মায়ের বুকের প্রথম গাড় হলুদ দুধ (শাল দুধ/কোলোস্ট্রাম) খাওয়াতে হবে। জন্মের সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে ডোজ পোলিও টিকা খাওয়াতে হবে এবং বিসিজি টিকা দিতে হবে । যদি জন্মের সাথে সাথে শিশুকে পোলিও টিকা খাওয়ানো সম্ভব না হয়, তাহলে ২০ দিনের মধ্যে তাকে পোলিও টিকা খাওয়াতে হবে এবং বিসিজি টিকা দিতে হবে।ভিজে কাপড়টি ফেলে দিয়ে শিশুকে রাখো মা-র বুকে গিয়ে জাপটে ধরবে মা শিশুকে পেয়ে। জন্মের সঙ্গে সঙ্গে পরিষ্কার কাপড় দিয়ে শিশুকে আলতো করে মছিয়ে দিতে হবে । তারপর আর একটা শুকনো কাপড় দিয়ে পা থেকে মাথা পর্যন্ত মুড়ে রাখতে হবে।
- শিশুকে পরিষ্কার করেই তার জন্ম ওজন নিতে হবে ।
- এরপর শিশুকে মায়ের বুকে দিতে হবে ।
- নাভি না খসে পড়া পর্যন্ত শিশুকে স্নান করানো চলবে না ।
- আগে জন্মের সাথে সাথে শিশুকে স্নান করানো হত । এখনো অনেক জায়গায় এটি করানো হয়ে থাকে, বিশেষ করে বাড়িতে প্রসবের পরে । এতে শিশুর ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়তে পারে । অনেক সময় শিশুকে তেল মাখিয়ে রোদে শুইয়ে রাখা হয় । এটিও ঠিক নয় । এতে শিশুর স্বাস্থ্যের ক্ষতি হয় ।
- নাভি খসে যাওয়ার পর শিশুকে যখন স্নান করানো হবে, তখন বাইরে খোলা জায়গায় স্নান করানো যাবে না । তাই বন্ধ ঘরে, গা-সওয়া গরম জলে শিশুকে স্নান করাতে হবে। তারপর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছিয়ে মায়ের বুকে দিয়ে দিতে হয়।
2743 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy