আমার HIV পজেটিভ হবে কিনা জানতে চাচ্ছিলাম?
আমি ২০০৯ সালে কনডম ছাড়া ২ বার ২ জন যৌনকর্মীর সাথে যৌন মিলন করেছিলাম। এরপর ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি ৫ বার রক্ত দিয়েছি কোনো সমস্যা হয় নাই। ২ দিন আগে আমি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড দিতে যেয়ে জানলাম আমি নাকি এইচাইভি পজেটিভ। তারা আমাকে জানালো ওনারা ডিভাইস মেথোডে রক্ত পরীক্ষা করেছে, মাঝে মাঝে ভুল রিপোর্ট ও নাকি দেখায়। আমার ভেতর তখন ভয় ঢুকে যায় আমি স্কয়ার হসপিটালে গিয়ে HIV I & II (Ag & Ab) পরীক্ষা করিয়েছি । ফলাফল - নেগেটিভ এসেছে। আমি ওই রিপোর্ট নিয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেলে যাই ডাক্তার আমাকে বললো ওনাদের এই লটে অনেক ডিভাইসে এমন সমস্যা দেখা দিচ্ছে, এটার ব্যাপারে কমপ্লেইন জানিয়েছে। আমি জানি না ওই ২ যৌনকর্মীর HIV পজেটিভ আছে কিনা। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার কি HIV পজেটিভ হবার সম্ভাবনা আছে কি??? আমার বয়স ২৩ বছর ৯ মাস। HIV এর কোনো লক্ষণ আমার মাঝে নাই, আমি সম্পূর্ণ সুস্থ, এমন কোনো লক্ষণ ও আমার মাঝে এখনো দেখা যায় নাই। দয়া করে সঠিক তথ্য জানাবেন, প্রচন্ড মানুষিক সমস্যার মাঝে আছি।
1 Answers
আপনার বর্ণনা অনুযায়ী স্কয়ার হাসপাতালের
রিপোর্ট ই সঠিক, আপনার HIV নেগেটিভ।
তাই আপনি সম্পুর্ন চিন্তা মুক্ত থাকতে পারেন।
মনে ভয় তবুও কাজ করলে Labaid থেকে
পরীক্ষা করে দুঃচিন্তা মুক্ত হোন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy