আমি ৫ দিন খালি পেটে  রসুন খেয়েছি।  ৩ দিনের দিন  আমার পেটে একটু ব্যাথা অনুভাব করলাম।    তো ৪ দিন হল ৫ম দিন ও হল।  এখন আমার প্রশ্ন হয়তেছে   যে রসুন খেলে কি কোন সমস্যা হবে 

3044 views

3 Answers

জি না।রসুন খেলে কোনো সমস্যা বা ক্ষতি হবেনা।

3044 views

জেনে নিন, খালি পেটে রসুন খাওয়ার যত উপকার:

অনেকের কাছেই সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে। কিংবা অনেকেই মনে করতে পারেন যে এটা স্রেফ একটা কুসংস্কার। কিন্তু আসলেই কি তাই? একদম না! খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার। বরং খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয়, যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না।

চলুন, জেনে নিই খালি পেটে রসুন কীভাবে খাবেন ও কেন খাবেন।
কীভাবে খাবেন?

খালি পেটে রসুন অবশ্যই খেতে হবে সকালে, নাস্তা করার আগে। চিবিয়ে খেতে না চাইলে পানি দিয়ে গিলে ফেলুন দুই কোয়া রসুন। তবে হ্যাঁ, অবশ্যই টুকরো করে নেবেন।

কেন খাবেন?

খালি পেটে রসুন খাওয়া মূলত রসুনের ক্ষমতা বাড়িয়ে দেয়, একে পরিণত করে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকে। গবেষকদের মতে খালি পেটে রসুন খাওয়া হাইপারটেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে, অন্যদিকে হজমের গণ্ডগোল রোধ করে। স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা হলে সেটাও প্রতিরোধ করে খালি পেটে রসুন। অন্যদিকে পেটের গণ্ডগোল জনিত অসুখ, যেমন ডায়রিয়া হলে এই খালি পেটে রসুন দ্রুত তা সারিয়ে দেয়। সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরের রক্ত পরিশুদ্ধ করে ও লিভারের ফাংশন ভালো রাখতেও সহায়তা করে।

যাদের রসুনে অ্যালার্জি আছে তাঁরা এড়িয়ে চলুন।

পরিশেষে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেই, প্রতিদিন সকালে খালি পেটে রসুন এর ২/৩ কোয়া চিবিয়ে খেলে স্পার্ম কাউন্ট বাড়ে, এরই সাথে কারো যদি ইরেকসনে সমস্যা হয় সেটাও দূর হয় রসুন খেলে। এই খাবার নিয়মিত ভাবে ৩ মাস খেলেই বুঝতে পারবেন আপনার শারীরিক সক্ষমতার পরিবর্তনটি। এর সাথে যোগ করতে পারেন কালি জিরা যার উপকারিতা সবারই জানা।


সূত্রঃhttp://www.somewhereinblog.net/blog/difi/30000619

3044 views

বেশি মাএায় কাঁচা রসুন খেলে পেটে সমস্যা

বমি,ও এলার্জি উপদ্রব্য দেখা দিতে পারে,

আপনি প্রতিদিন ২/৩ কোয়া খাবেন, উপকার

হবে,বড় কোন সমস্যা হবে না।

3044 views

Related Questions