2 Answers
তারা হাই প্রোটিন জাতিয় ট্যাবলেট নেয় এরকম ট্যাবলেট খেলে মাএা অনুযায়ী ২-৩ দিনের খাবারের চাহিদা মেটায়। আর হালকা পানিয় জাতিয় খাবার নেয়।
মহাকাশে খাবার-দাবার সুক্ষ পরিকল্পনার অধীন । এই ক্ষেত্রে কঠোর নিরাপত্তা অবলম্বন করা হয় কারণ খাবারে একটু প্রবলেম হলে হুট করে তা পাওয়া যাবে না । মহাকাশে প্রতিকেজি খাবার নিয়ে যাবার জন্য এবং সেই খাবারকে খাবারের উপযোগী রাখতে খরচ পড়ে লক্ষ লক্ষ ডলার। তাই প্রত্যেক মহাকাশচারীর জন্য খাবার নিদিষ্ট পরিমানেই নিয়ে যাওয়া হয়। প্রথমেই তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় একটি খাদ্য তালিকা। তালিকাটা হলোঃ প্রাতরাশঃ ফল অথবা শষ্যদানা, গরুর মাংসের বড়া, দুধ ও মাখন মিশ্রিত ফেটানো ডিম, কোকো, ফলের রস। দুপুরের খাবারঃ তুর্কি পাস্তা অথবা হট ডগ, পাউরুটি, কলা অথবা টুকরা করা কাগজি বাদাম, ফলের রস , সবজি। রাতের খাবারঃ স্যুপ অথবা বিভিন্ন ধরণের ফলের মিশ্রণ, চালের পোলাও, পুডিং, ফলের রস । খাবারগুলো পরিচিত মনে হলেও এগুলো কিন্তু আমাদের নিত্য দিনের মতো সাধারণ খাবার নয়। খাবার গুলো আসে ল্যাবরেটরি থেকে অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে। কারণ মহাকাশে একবার ফুড পয়জনিং হয়ে বসলে কতটা বিপদ তা একবার ভেবে দেখুন। আর এসব খাদ্য তালিকায় অভ্যস্থ করে তুলতে অভিযানের আগেই নিতে হয় কঠোর প্রশিক্ষণ। সূত্রঃ ব্রেকিংনিউজবিডি
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy