আমি কি মেডিকেলে পরিক্ষা দিতে পারব?
আমি এসএসসি পরিক্ষায় ৪.৮৯ পেয়েছি। ২০১৭ তে আমি এইচএসসি পরিক্ষারথী। এখন আমাকে এইচএসসি পরিক্ষায় পরিক্ষায় কত পেলে বা কত পয়েন্ট পেলে আমি মেডিকেল পরিক্ষা দিতে পারব??
আর যদি এ+ না পেলে কি আমি ভরতি পরিক্ষা দিতে পারব না??আর যদি দিতেও পারি ত আমার চান্স হওয়ার সম্ভাবনা কতটুকু??
2 Answers
সরকারি মেডিকেলে পরীক্ষার জন্য টোটাল ৯ পয়েন্ট লাগে (অপশনাল বিষয় ছাড়া) । মানে গড়ে ৪.৫০ পয়েন্ট করে পেলে পরীক্ষা দেওয়া যায়। তাই আপনার এইচএসসিতে অপশনাল বিষয় ছাড়া মোটামুটি ৪.৫০ এর মতো পয়েন্ট পেলেই পরীক্ষা দিতে পারবেন।
. Q. মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে SSC এবং HSC তে মোট কত পয়েন্ট লাগবে? A. মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে দুইটাতে মোট কমপক্ষে ৮.০০ পয়েন্ট লাগবে, তবে কোন পরীক্ষায় এককভাবে ৩.৫০ এর কম না। Q. মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে জীববিজ্ঞানে কত পয়েন্ট লাগবে? A. কমপক্ষে ৩.৫০। Q. জীববিজ্ঞান যদি চতুর্থ বিষয় হয়, তবে কি পরীক্ষা দেয়া যাবে? A. অবশ্যই যাবে। Q. এস এস সি / দাখিলে যদি জীববিজ্ঞান না থাকে তবে কি পরীক্ষা দিতে পারব? A. জীববিজ্ঞান না থাকলেও পরীক্ষা দিতে পারবে। Q. ভর্তি পরীক্ষায় গোল্ডেল A+ এবং সাধারণ A+ এর মধ্যে মার্কের কি কোন পার্থক্য আছে? A. না, উভয়েরই মার্ক ১০০। Q. ভর্তি পরীক্ষায় SSC এবং HSC এর রেজাল্টের উপর মোট মার্ক কত? A. মোট ১০০ ( ssc*8 + hsc*12= 100) Q. ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কতটা প্রশ্ন আসে? A. জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ-২০, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান-১০। Q. পরীক্ষায় কি নেগেটিভ মার্ক আছে? A. জ্বী নেগেটিভ মার্ক আছে। প্রতি ভূল উত্তরের জন্য ০.২৫। Q. SSC এবং HSC পরীক্ষার মাঝে যদি গ্যাপ থাকে তবে কি পরীক্ষা দিতে পারব? A. যদি এক বছর গ্যাপ থাকে তবে পরীক্ষা দেয়া যাবে। বেশী হলে পরীক্ষা দেয়া যাবে না। Q. মেডিকেলে কতবার পরীক্ষা দেয়া যায়? A.এখন পর্যন্ত দুইবার। কারো এসএসসি পরীক্ষা যদি ২০১৩ তে এবং এইচএসসি ২০১৫ হয় তাহলে সে ২০১৫ এবং ২০১৬ তে এডমিশন টেস্ট দিতে পারবে। Q. ডেন্টালে কি আলাদা পরীক্ষা হয়? A. না, মেডিকেল ও ডেন্টালের পরীক্ষা এক সাথেই হয়। Q. ভাইয়া, আমি অনেক ভাল পরীক্ষা দিয়েছিলাম গোল্ডেন A+ আশা করেছিলাম, কিন্তু অল্পের জন্য A+ ও মিস করেছি। এখন কি ভাল মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? A. এক্ষেত্রে কিন্তু তোমার মার্ক খুব বেশী কম না, আরেকটু চেষ্টা করলেই মার্কের এ গ্যাপ অতিক্রম করে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। A+ না পেয়েও প্রতিবছর বেশকিছু পরীক্ষার্থী ঢাকা মেডিকেলে চান্স পায়। Q. ভাইয়া, কত মার্ক পেলে ডিএমসি তে চান্স পাওয়া যাবে? A. মার্ক নির্ভর করে ভর্তি পরীক্ষার প্রশ্নের মানের উপর। নিচের ছবিটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। . . . . অথবা https://mobile.facebook.com/RetinaBd/photos/a.626514394101621.1073741827.110236375729428/858800184206373/?type=3&_rdr
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy